সুকুমার সরকার, ঢাকা: গৃহবধূকে দেড় ঘণ্টায় পরপর তিনবার ধর্ষণের অভিযোগ উঠল জিআরপি থানার ওসি ওসমান গনি পাঠানের বিরুদ্ধে৷ এই ঘটনায় আরও চার পুলিশ আধিকারিক জড়িত রয়েছে বলেও অভিযোগ৷ গৃহবধূর অভিযোগ, মিথ্যা মামলায় তাকে থানায় নিয়ে এসে রীতিমতো আটকে রেখে ধর্ষণ করা হয়৷
[আরও পড়ুন: রাঙামাটিতে ব্রাশফায়ারে খুন ২ যুব নেতা, অভিযোগ জনসংহতি সমিতির বিরুদ্ধে]
অসুস্থ মাকে দেখতে ওই গৃহবধূ সিলেট থেকে খুলনায় এসেছিলেন। সেখান থেকে যশোরে ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। খুলনায় ফেরার পথে মোবাইল চুরির অভিযোগ ওঠে৷ ফুলতলা স্টেশন থেকে রেলপুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়৷ তাঁর পরিজনদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ৷ মহিলার দাবি, মোবাইল ফিরিয়ে দেওয়ার জন্য তাঁর পরিজনের কাছ থেকে এক লক্ষ টাকা চাওয়া হয়৷ তবে পরিজনেরা টাকা দিতে পারবেন না বলেই জানিয়ে দেন৷ তার ফলে থানায় আটক করে রাখা হয় ওই গৃহবধূকে৷ অভিযোগ, বাড়ির লোকজন চলে যাওয়ার পর থানায় আটকে রেখে প্রথমে তাঁকে ওসি ধর্ষণ করে৷ এরপর একে একে চারজন পুলিশ আধিকারিক ওই গৃহবধূকে ধর্ষণ করে বলেও অভিযোগ৷ গৃহবধূর আরও দাবি, ধর্ষণের পাশাপাশি বেধড়ক মারধরও করা হয় তাঁকে৷
[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে ঢাকা-সিলেটে ইসলামিক সংগঠনের বিক্ষোভ]
ঘটনার পরেরদিন তাঁকে আদালতে তোলা হয়৷ বিচারকের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলেন গৃহবধূ৷ পুলিশকর্মীদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ জানান তিনি৷ সেকথা শুনেই বিচারক তাঁর শারীরিক পরীক্ষা করার নির্দেশ দেন৷ এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়৷ ওই কমিটিকে সাতদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ অভিযুক্ত পুলিশকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
‘লক্ষ্মীর ভাণ্ডারে’র দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে! ‘লড়কি বহিন’ প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে ৯ হাজার ৬০৫ কোটি
-
দেড়-দু’লাখেই ফায়ার সেফটি, লাইসেন্সও, নিউ মার্কেটে সিল হচ্ছে বেআইনি ৭০ হোটেল!
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার