বিশ্বকাপ (FIFA World Cup 2026) প্রসঙ্গে সাব্রি লামৌচির ভাগ্য বিশেষ সুখের নয়। আঠাশ বছর আগে শেষ মুহূর্তে দেশের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হয়েছিল এই ফরাসি ফুটবলারের। এবার কোচ হয়েও ভাগ্য বদল হল না তাঁর। উল্টে ফুটবল ইতিহাসে প্রথম কোচ হিসেবে বিশ্বকাপের মাঝেই ছাঁটাই হওয়ায় লজ্জার নজির গড়ে বসলেন সাব্রি।
এই বিষয়ে আরও খবর
গত জানুয়ারিতেই তিউনিশিয়ার দায়িত্ব নিয়েছিলেন সাব্রি। তার আমলে সেভাবে পারফর্ম করতে পারছিল না দল। প্রথম ম্যাচে হাইতির বিরুদ্ধে কোনওরকমে ১-০ গোলে জেতে আফ্রিকার দেশটি। কিন্তু বিশ্বকাপে নামার আগে প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের কাছে পাঁচ গোল খায়। এরপর বিশ্বকাপে প্রথম ম্যাচে সুইডেনের কাছে তিউনিশিয়া হেরেছে ১-৫ ব্যবধানে। এরপরই কোচের পদ থেকে সাব্রিকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় সেদেশের ফুটবল সংস্থা। এর আগেই সেদেশের ফুটবল সাংবাদিক রোমেন মোলিনা দাবি করেছিলেন, ড্রেসিংরুম নিয়ন্ত্রণ করতে পারছেন না কোচ। যা নিয়ে সাব্রি পাল্টা আক্রমণ করেছিলেন তাঁকে। তবে শেষ পর্যন্ত মোলিনার দাবি সত্যি করে বিদায় নিতে হচ্ছে এই ফরাসি কোচকে। সাব্রিকে ছাঁটাই করার পর তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে হার্ভ রেনার্ডকে।
রবিবার রাতে সুইডেনের হয়ে জোড়া গোল করলেন ইয়াসিন আয়ারি। এই তরুণ মিডফিল্ডারের পরিবার এক প্রজন্ম আগেও ছিল তিউনিশিয়ায়। সেই সূত্রে এদিন কোনও গোলের পরই উৎসব করতে দেখা যায়নি আয়ারিকে। সুইডেনকে স্বস্তি দিয়ে প্রথম ম্যাচেই একটি করে গোল করলেন এবং করালেন দুই তারকা স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক ও ভিক্টয় গয়োকেরেস। তাদের অন্য গোলটি ম্যাথিয়াস ভ্যানবার্গের। তিউনিশিয়ার হয়ে ব্যবধান কমিয়েছিলেন ওমর রেরিক।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ধুম জ্বর নিয়েই একটানা শুটিং, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ‘বালিকা বধূ’, কেমন আছেন অভীকা?
-
আর জি কর থেকে উধাও রোগী! হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য
-
দিল্লিকে ‘পণবন্দি’ করে যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি কেন? কেন্দ্রকে প্রশ্ন হাই কোর্টের
-
বিদেশি অনুদান বিল নিয়ে উত্তাল সংসদ, আগামী সপ্তাহে এফসিআরএ নিয়ে জবাব দিতে পারেন শাহ
-
পাক লাস্যময়ীর পাতা যৌনতার ফাঁদে পা, নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস! গ্রেপ্তার বায়ুসেনা আধিকারিক




