সুকুমার সরকার, ঢাকা: নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সিলেটের ওসামনিনগরের রাইকারায়। জানাজানি হওয়ার পর থেকেই পলাতক বাবা। অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: নাগরিকপঞ্জি ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়’, প্রতিক্রিয়া এড়িয়ে মন্তব্য বাংলাদেশের দুই মন্ত্রী]
ওই কিশোরী স্থানীয় মাদ্রাসার আবাসিক ছাত্রী। ছুটিতে মাঝেমধ্যে বাড়ি আসে সে। ছ’বছর আগে মারা যান কিশোরীর মা। তারপর তার বাবা বিয়েও করে। কিন্তু অশান্তির জেরে কারও সঙ্গেই সংসার করতে পারেনি। অভিযোগ, গত রমজানের ছুটিতে বাড়ি আসার সময় কিশোরীর বাবা তাকে ধর্ষণ করে। তবে বিষয়টি জানাজানি করতে বারণ করে দেয়। এরপর আরেকটি ছুটিতেও দিনকয়েক এসে বাড়িতে থাকে। সেই সময়ও তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। ভয়ে এই ঘটনাটি কাউকে বলেনি সে। গত বৃহস্পতিবার কাকিমার কাছে কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা। ওই কিশোরী বলে, “আমার বাবা রমজান মাসের আগ থেকে জোর করে ধর্ষণ করছে। ভয়ে কাউকে কিছু বলিনি। বাবার নির্যাতনের ভয়ে বৃহস্পতিবার রাতে কাকিমার ঘরে ঘুমোতে যাই। তখনই বাবার অত্যাচারের কথা কাকিমাকে বলি।”
[আরও পড়ুন: আগেই হয়েছে কথা! অসম থেকে বিতাড়িত বাংলাভাষীদের নেবে না হাসিনার দেশ]
কিশোরীর কাকিমা ঘটনাটি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানান। এরপর পুলিশের দ্বারস্থ হন। তিনি বলেন, “প্রায় ছ’বছর আগে অভিযুক্তের প্রথম স্ত্রী মারা যান। চারটি মেয়ে ছিল তাঁর। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আরও দু’টি বিয়ে করে আমার ভাসুর। কিন্তু বনিবনা না হওয়ায় পরের বিয়েগুলো ভেঙে যায়। তিন বোন মাদ্রাসায় থেকে লেখাপড়া করছে। ছোট মেয়েটি আমার কাছে আছে।” ওসমানিনগর থানার ওসি এসএম আল মামুন বলেন,”ঘটনাটি নিজেই তদন্ত করছি। কিশোরী আদৌ ধর্ষণের শিকার কি না তা নিশ্চিতভাবে জানতে শারীরিক পরীক্ষা করিয়েছি। সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া সম্ভব।” এদিকে, ধর্ষণের ঘটনা জানাজানির পর থেকে এলাকাছাড়া কিশোরীর বাবা। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
সর্বশেষ খবর
-
জাতীয় পুরস্কার পেয়েই প্রযোজকের ভূমিকায় কার্তিক আরিয়ান, কার বায়োপিক দিয়ে হাতেখড়ি?
-
স্বাধীনতা দিবসে ধর্মীয় স্লোগান সংখ্যালঘু ছাত্রীদের! ভিডিও ভাইরাল হতে সাফাই, ‘লাড্ডু খেতে এসেছিলাম’
-
জাদেজার উত্তরসূরি পেয়ে গেল ভারত! শ্রীলঙ্কার কোমর ভেঙে সুথার কৃতিত্ব দিলেন জাড্ডুকেই
-
ইন্দাসে খুন শেখ মাফিক, ‘কাগজপত্র নিয়ে এসো’, ‘আরশোলা’ সমর্থক ছেলেকে ফোন মমতার
-
সরকারের শতদিনে ‘গিফ্ট’ অমিত মেটালিক্স, পুরুলিয়ায় ৪০০০ কোটির কারখানার শিলান্যাস শুভেন্দুর