সুকুমার সরকার, ঢাকা: ঝাড়ফুঁকের নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল ইমামের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে নীলফামারির সৈয়দপুরে৷ কিশোরীর পরিজনদের অভিযোগের ভিত্তিতে রংপুরের কোতোয়ালি থানার বাসিন্দা সাকিব আলি নামে বছর ত্রিশের ওই ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সে বর্তমানে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের একটি মসজিদের ইমাম৷
[আরও পড়ুন: ইদে কুরবানির গরু কাটার সময় ছিটকে গেল চপার, মৃত নাবালিকা]
স্থানীয়দের দাবি, অনেকেই মনে করেছিলেন অষ্টম শ্রেণির ওই ছাত্রী উপর অপদেবতা ভর করেছে৷ তাই তাকে ঝাড়ফুঁক করার জন্য ইমাম সাকিব আলিকে ডেকে পাঠানো হয়৷ ইমাম কিশোরীর বাড়িতে আসে৷ একটি ঘরে দরজা বন্ধ করে কিশোরীকে নিয়ে ঢুকে যায় সে৷ অভিযোগ, ওই ঘরেই কিশোরীকে ঝাড়ফুঁকের নামে ধর্ষণ করা হয়৷ কিশোরী চিৎকার করতে থাকে৷ তবে প্রথমে তাতে আমল দেননি তার পরিজনেরা৷ পরে অস্বাভাবিক শব্দ শুনতে পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন তাঁরা৷ অপ্রকৃতিস্থ অবস্থায় ইমাম ও ওই কিশোরীকে দেখতে পান তাঁরা৷ ইমামকে ঘরে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে৷ বেশ কয়েকজন আধিকারিক ঘটনাস্থলে যান৷ ইমামকে গ্রেপ্তার করে পুলিশ৷ আপাতত জেল হেফাজতেই রয়েছে অভিযুক্ত৷
[আরও পড়ুন: দেড় ঘণ্টায় তিনবার গণধর্ষণ! থানায় আটকে অত্যাচার করায় কাঠগড়ায় ওসি-সহ ৫]
ইতিমধ্যেই কিশোরীকে নীলফামারি আধুনিক সদর হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়৷ পুলিশ সূত্রে খবর, রিপোর্টে মিলেছে ধর্ষণের প্রমাণ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সৈয়দপুর থানার আধিকারিক আবুল হাসনাত খান, ‘‘মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে।’’ পুলিশসূত্রে খবর, ওই ইমাম প্রথমে নিজের দোষ অস্বীকার করছিলেন৷ তবে দীর্ঘক্ষণ পুলিশি জেরার পর সাকিব মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে৷
সর্বশেষ খবর
-
সম্পত্তি হাতাতেই ‘খুন’ দেবস্মিতা, বর্ধমানে গ্রেপ্তার ভাড়াটে দম্পতি! দিল্লিতে অধ্যাপিকা খুনের কিনারা
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল
-
টুটু বোস স্মরণে রক্তদান শিবির, উত্তর কলকাতায় একমঞ্চে ভিন্ন রাজনৈতিক মতের মানুষ