Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Muhammad Yunus

ইউনুস জমানায় বিনা অপরাধে গ্রেপ্তার! মুক্তি পেয়েই প্রাক্তন প্রধান উপদেষ্টার শাস্তির দাবি ৬১ আইনজীবীর

মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে তাঁরা বিক্ষোভ কর্মসূচি করেন। পাশাপাশি, মানববন্ধনও করেন তাঁরা। আইনজীবীদের দাবি, তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক। একইসঙ্গে ইউনুসের শাস্তির দাবিতেও সরব হন তাঁরা।

Advertisement
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ১৯:৫৫

link
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ১৯:৫৫

options
link
ইউনুস জমানায় বিনা অপরাধে গ্রেপ্তার! মুক্তি পেয়েই প্রাক্তন প্রধান উপদেষ্টার শাস্তির দাবি ৬১ আইনজীবীর zoom
বাংলাদেশের প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

অন্তর্বর্তী সরকারের আমলে বিনা অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন। তারপর তারেক রহমানের জমানায় কারামুক্তি হয়। কারামুক্তির পরই প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের শাস্তির দাবিতে সরব হলেন ৬১ জন আওয়ামি লিগপন্থী আইনজীবী।

মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে তাঁরা বিক্ষোভ কর্মসূচি করেন। পাশাপাশি, মানববন্ধনও করেন তাঁরা। আইনজীবীদের দাবি, তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক। একইসঙ্গে ইউনুসের শাস্তির দাবিতেও সরব হন তাঁরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমানের অভিযোগ, ইউনুস সরকারের আমলে কোনও অপরাধ ছাড়াই গত বছর তাঁদের জেলে পাঠানো হয়েছিল। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর গত ৬ জুন তাঁরা মুক্তি পান। আইনজীবীদের আরও অভিযোগ, আওয়ামি লীগপন্থী আইনজীবীদের নির্বাচনের অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আদালতে মামলা পরিচালনা করতেও নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। মানববন্ধনে উপস্থিত আইনজীবীদের মধ্যে ছিলেন ওবায়দুল ইসলাম, লিটন মিয়া, মহম্মদ তৌহিদ এবং শামিম আল সোহাগ সাইফুল-সহ অন্যান্যরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.