আচমকা লিঙ্গ পরিবর্তন হয়ে গেল ১৪ বছরের এক কিশোরীর। এমনই দাবিকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে গিয়েছে বাংলাদেশের টাঙ্গাইলে। ঘটনায় তাজ্জব প্রতিবেশীরাও। তাকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
জানা গিয়েছে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আগধল্যা গ্রামের বাসিন্দা ১৪ বছরের ওই কিশোরীর নাম নুরমী আক্তার। একটি মাদ্রাসায় পড়াশোনা করে সে। পরিবারের দাবি, গত জানুয়ারি মাস থেকে তার শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। তবে প্রাথমিকভাবে পরিবারের লোকজন বিষয়টি তেমন গুরুত্ব দেননি। কিন্তু এক পর্যায়ে কিশোরীর যৌনাঙ্গ পরিবর্তিত হয়ে যায় বলে দাবি। তারপর পরিবারও তাকে কিশোর হিসেবেই মেনে নেয়। জানা গিয়েছে, তার নাম পরিবর্তন করে করা হয়েছে নুর নবী। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। শুধু তাই নয়, তার লম্বা চুল কেটে ফেলা হয়েছে। কিনে দেওয়া হয় ছেলেদের পোশাকও। নুর নবীকে দেখতে তাঁদের বাড়িতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
আরও পড়ুন:
নুর নবীর কাকা সোলাইমান খলিফা বলেন, “পরপর বাড়িতে তিন কন্যা সন্তানের জন্ম হয়েছিল। তাই নুরমীর লিঙ্গ পরিবর্তনের বিষয়টিতে আমরা আনন্দিত।” এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. ফরিদুল ইসলাম বলেন, “হরমোন ও ক্রোমোজমগত পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে।” বর্তমানে নুরমী (নুর নবী) সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছে বলে জানিয়েছে পরিবার।
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য