সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের (China) অভিসন্ধিতে ফের জল ঢালল ভারত। বিভিন্ন বিষয় বাংলাদেশকে (Bangladesh) পাশে টানতে শুরু করেছিল ড্রাগন। এবার সেই অভিসন্ধিতে জল ঢেলে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সোমবার বৈঠক সারলেন দু’দেশের বিদেশমন্ত্রী (MEA)। আবার দ্রুতই উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে জয়েন্ট কনসালটিভ কমিশন বৈঠকে বসছে বলে খবর।
এদিন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের সঙ্গে ফোনে বৈঠক সারেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। দ্বিপাক্ষিক ইস্যুতে দু’দেশের বিদেশমন্ত্রীদের কথা হয়। ত্রিপুরা থেকে জলপথে বাংলাদেশের যোগাযোগ স্থাপন নিয়েও দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হয়। এরপরই তিনি টুইট করে জানান, “জেসিসির এই বৈঠক শিগগিরই হবে। দু’টি দেশই একজোট হয়ে মুখ্য উদ্দেশ্যগুলিকে বাস্তবতা দিতে চলেছে।” যা লাদাখ পরিস্থিতিতে চিনের উপর চাপ সৃষ্টি করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন: ‘সন্ত্রাসের পেটেন্ট শুধু BNP’র’, প্রণবকে নিয়ে সরকারের সমালোচনার জবাব হাসিনার মন্ত্রীর]
করোনা ভ্যাকসিনের ট্রায়াল বাণিজ্যিক স্বার্থ, সমস্ত ক্ষেত্রেই নেপালের মতো ভারতের প্রতিবেশী বাংলাদেশকেও নিজের পক্ষে আনতে চেষ্টা করেছিল চিন। এবার সেই ছক বানচাল করতে মাঠে নামলেন এককালের দুঁদে আইএফএস অফিসার জয়শংকর। সেই লক্ষ্যে অনেকটাই যে সফল হলেন তা বলার অপেক্ষা রাখে না।
[আরও পড়ুন: ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্যের নয়া রাস্তা, গোমতী নদীপথে শুরু পণ্য পরিবহণ]
সর্বশেষ খবর
-
মা হওয়ার পর সন্তান কোলে প্রথম জন্মদিন চিত্রাঙ্গদার, কেমন দেখতে ঋতাভরীর বোনপো?
-
পাহাড়ে শুয়ে-বসে মেঘ দেখাটাই চাকরি, বেতন মাসে সাড়ে ৮ লাখ, আবেদন করবেন?
-
ফিরল সৌরভের ন্যাটওয়েস্ট জয়ের স্মৃতি, ২৪ বছর পর লর্ডসে জার্সি খুলে সেলিব্রেশন ভারতীয় দলের
-
‘হর হর মোদি’, রাম রূপে প্রধানমন্ত্রী! রাজধানীর প্রেসক্লাবে ‘মোদি চালিশা’র অনুষ্ঠান ঘিরে বিতর্ক
-
ঝাড়খণ্ডের আদালতে পড়ুয়াদের জয়! সরকারি নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের