সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের (Bangladesh) দক্ষিণাঞ্চলের ভোলা জেলা থেকে লক্ষ্মীপুর জেলায় যাওয়ার পথে মেঘনা নদীর উপরে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বুধবার রাতে রাজধানী ঢাকা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের এই ঘটনায় কারও হতাহত হওয়ার খবর নেই। তবে আগুন ছড়িয়ে পড়ায় ফেরির মধ্যে থাকা অন্তত ১০টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: বাংলাদেশে মোদি বিরোধী হিংসার ঘটনায় হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে মামলা]
ভোলার ইলিশা ফেরিঘাটের ভারপ্রাপ্ত আধিকারিক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত তিনটে নাগাদ লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরিঘাট থেকে ‘কলমিলতা’ নামের ফেরিটি ১৫টি গাড়ি নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ফেরিটি। মাঝনদীতে হঠাৎ একটি মালবাহী ট্রাকে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন অন্য গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে। বিপদ বুঝে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। তারপরই দমকল বিভাগ ও নৌ পুলিশ ভোলার ইলিশা ফেরিঘাট থেকে ‘কিষাণী’ নামের ফেরিতে করে ঘটনাস্থলে যায়। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে ১০টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যায় গাড়িতে থাকা কয়েক লক্ষ টাকা মূল্যের পণ্য।
উল্লেখ্য, কয়েকদিন আগেই নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ২০০ জন যাত্রী নিয়ে ডুবে যায় একটি লঞ্চ। রবিবার মালবাহী একটি জাহাজ লঞ্চটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচজনের। নিহতরা সকলেই মহিলা। নিখোঁজ অনেকেই। তাঁদের খোঁজে চলছে উদ্ধারকাজ। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, প্রায় আড়াইশো যাত্রী নিয়ে একটি লঞ্চ নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় রবিবার সন্ধে ছ’টা নাগাদ। লঞ্চটি মদনগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা সেতুর কাছাকাছি আসার পর এসকে-৩ নামে একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। তাতেই ডুবে যায় লঞ্চটি। দুর্ঘটনার পর অনেক যাত্রী সাঁতরে তীরে উঠে যেতে সক্ষম হন। তবে অনেকেই নিখোঁজ হয়ে যান।
[আরও পড়ুন: বাংলাদেশের লকডাউনে বিপত্তি, দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে পৌঁছতে হচ্ছে নিত্যযাত্রীদের]
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়