সুকুমার সরকার, ঢাকা: ইজরায়েল-প্যালেস্তাইন ইস্যুতে বাংলাদেশে (Bangladesh) তুঙ্গে বিতর্ক। সদ্য দেশের নাগরিকদের পাসপোর্টে ‘ইজরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ লেখা থেকে ‘ইজরায়েল ব্যতীত’ অংশটুকু শুধু বাদ দেওয়া হয়েছে। ফলে ইহুদি দেশটিকে স্বীকৃতি দিতে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বলে তুঙ্গে জল্পনা।
[আরও পড়ুন: নিয়ন্ত্রণে আসছেই না করোনা সংক্রমণ, আরও এক সপ্তাহ লকডাউন বাংলাদেশে]
এই প্রসঙ্গে ঢাকায় বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, বাংলাদেশি ই-পাসপোর্টের ‘আন্তর্জাতিক মান’ বজায় রাখার জন্য ওই অংশে এই পরিবর্তন আনা হয়েছে। তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের ইজরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা অপরিবর্তিতই থাকছে। রবিবার রাজধানীতে বিদেশমন্ত্রকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি ই-পাসপোর্টে ইজরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞার প্রত্যাহারের বিষয়টিকে স্বাগত জানিয়ে ইজরায়েলি বিদেশ মন্ত্রকের একটি টুইট নজরে এসেছে। মূলত বাংলাদেশের ই-পাসপোর্টে ‘ইজরায়েল ব্যতীত’ অংশটুকুর অনুপস্থিতির কারণে ধোঁয়াশা তৈরি হয়েছে। আসলে বাংলাদেশি ই-পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য ওই অংশটুকু তুলে নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যপ্রাচ্য নীতিতে কোনও পরিবর্তন আসবে না। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইজরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা অপরিবর্তিতই থাকছে। ইজরায়েল ইস্যুতে বাংলাদেশ সরকার অবস্থান পরিবর্তন করেনি এবং এই দীর্ঘদিনের অবস্থানই ধরে রাখবে। বলে রাখা ভাল, ইজরায়েলকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ।এবার কি সেই নীতি ত্যাগ করতে চলেছে শেখ হাসিনার প্রশাসন, উঠছে এমন প্রশ্নই।
উল্লেখ্য, বিবৃতিতে জেরুজালেমের আল আকসা মসজিদে নিরীহ মানুষের উপর ইজরায়েলি পুলিশের হামলার নিন্দাও করেছে বাংলাদেশের বিদেশমন্ত্রক। প্রসঙ্গত, বহু দিনের অবস্থান বদলে ২০২০ সালে ইজরায়েলকে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরশাহী। মার্কিন পৌরহিত্যে হওয়া এই সমঝোতা ‘আব্রাহাম চুক্তি’ নামে পরিচিত। এর আগে ইজরয়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে মিশর ও জর্ডন। তারপর ইহুদি দেশটিকে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরশাহী ও বাহরিন।
[আরও পড়ুন: অবশেষে স্বস্তি, শর্তসাপেক্ষে জামিন পেলেন বাংলাদেশের সাংবাদিক রোজিনা ইসলাম]
সর্বশেষ খবর
-
একরত্তির সঙ্গে সেলফি, তারপরই ১১ মাসের মেয়েকে সেতু থেকে যমুনায় ছুড়ে ফেলে দিল বাবা!
-
বাদ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবস উদযাপনে সুন্দরবনে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
-
‘যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা’, শুভশ্রীকে আগলে অতীত প্রেম উসকালেন দেব!
-
আচমকা বন্ধ ‘ককরোচ’দের ইনস্টাগ্রাম! কী বললেন ‘আরশোলা’ প্রধান দীপকে?
-
স্বাধীনতা দিবসেও বাদ গেল না ‘ডিমথেরাপি’, হাওড়ায় তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই উল্লাস!