Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
Bangladesh

বাঙালি চেতনাকে ধ্বংস করছে বিএনপি, ভাষা দিবসে বিরোধী দলকে তোপ তথ্যমন্ত্রীর

পালটা তোপ বিএনপি মহাসচিবের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২২, ১৪:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২২, ১৪:০৪

options
link
বাঙালি চেতনাকে ধ্বংস করছে বিএনপি, ভাষা দিবসে বিরোধী দলকে তোপ তথ্যমন্ত্রীর zoom

সুকুমার সরকার, ঢাকা: ভাষা দিবসকে কেন্দ্র করে তুঙ্গে আওয়ামি লিগ বনাম বিএনপি তরজা। শাসকদলের অভিযোগ, বাঙালির চেতনাকে বিএনপি ধ্বংস করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (BNP)।

[আরও পড়ুন: সুখবর! ভাষা দিবসের পর বাংলাদেশে আর থাকবে না কোভিড বিধিনিষেধ, সিদ্ধান্ত মন্ত্রিসভার]

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে আজ সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সেখানে তিনি বলেন, “এ দেশে বাঙালির চেতনা, বাঙালির অর্জন-সবকিছু আওয়ামি লিগের নেতৃত্বে হয়েছে। আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে বিএনপি। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধচারীদের নিয়ে রাজনীতি করে।” তিনি আরও বলেন, “১৯৫২ সালের এই দিনে যারা বাঙালির গলা টিপে ধরতে চেয়েছিল, যারা বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আমাদের ভাষার অধিকারকে হরণ করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সেদিন ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই প্রতিরোধের মধ্য দিয়ে আমাদের ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, দেশের শাসকদলের য়পয়ের মুখে পালটা জবাব দিয়েছে খালেদার দলও। কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, আওয়ামি লিগ একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের ইতিহাসে এক পবিত্র, অবিস্মরণীয় দিন। অবিভক্ত পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে বাংলা চালু করার দাবিতে রক্তক্ষয়ী আন্দোলন চলাকালীন তরুণদের যুবকদের ওপর তৎকালীন পাকিস্তানি শাসকদের নির্বিচার গুলিবর্ষণের কথা ভাবলে আজও ক্ষোভ উসকে ওঠে আমবাঙালির হৃদয়ে। আন্দোলন দমন করতে ১৯৫২ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা ভেঙে মিছিল করেন। সেই মিছিলে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যান সালাম, রফিক, বরকত, জব্বাররা। প্রাণের ভাষা প্রতিষ্ঠায় তাঁদের এই বলিদান সেদিন তো সফল হয়েছিলই। কালক্রমে সালাম, রফিক, বরকতদের মহান লক্ষ্য আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পায়। ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

[আরও পড়ুন: সনাতন শাস্ত্রীয় আইন পরিবর্তনের পথে বাংলাদেশ, ঢাকার রাজপথে বিক্ষোভ হিন্দু সংগঠনের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.