Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
Bangladesh News

ইউনুস আমলে হাজার কোটির দুর্নীতি! গোয়েন্দা নোটিসকে পালটা চ্যালেঞ্জ বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টার

একাধিক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইঞা ফেসবুক পোস্টে লেখেন, 'ব্যাঙ্ক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেব।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১৫:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১৫:৩৫

options
link
ইউনুস আমলে হাজার কোটির দুর্নীতি! গোয়েন্দা নোটিসকে পালটা চ্যালেঞ্জ বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টার zoom
ইউনুস আমলের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইঞার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ।

এ যেন কেঁচো খুঁড়তে কেউটে! বাংলাদেশে ক্ষমতার পালাবদল হতেই প্রকাশ্যে আসছে ইউনুস আমলের বিশাল বিশাল দুর্নীতি। অল্পবিস্তর নয়, পদের অপব্যবহার করে কয়েক হাজার কোটির আর্থিক তছরূপের অভিযোগ উঠল প্রাক্তন উপদেষ্টা তথা ছাত্রদের দল এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইঞার বিরুদ্ধে। অভিযোগ, উপদেষ্টা পদে থাকাকালীন তিনি বিলাসবহুল জীবনযাপন এবং পদের যথেচ্ছ অপব্যবহার করেছেন। তিনদিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য পেশ করার নির্দেশে তাঁকে নোটিস পাঠিয়েছে বাংলাদেশের ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। তাকে চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদ আবার ফেসবুক পোস্টে লেখেন, ‘ব্যাঙ্ক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেব।’

২০২৪ সালের ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন নোবেলজয়ী মহম্মদ ইউনুস। তাঁর অধীনে বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব সামলানোর জন্য বসানো হয় অন্যান্য উপদেষ্টাদের। তার মধ্যে অন্যতম ছাত্রদলের নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইঞা। ইউনুসের আস্থাভাজন এই ছাত্রনেতাকে দেওয়া হয় যুব, ক্রীড়া, শ্রম, কর্মসংস্থান মন্ত্রকের উপদেষ্টার পদ। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ ডিসেম্বর পর্যন্ত পদে ছিলেন আসিফ মাহমুদ। তারপর তিনি উপদেষ্টা পদ থেকে ইস্তফা দেন জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বলে। কুমিল্লার একটি আসন থেকে তাঁর প্রতিদ্বন্দ্বিতার কথা থাকলেও শেষপর্যন্ত প্রার্থী হননি। পরবর্তীতে এনসিপি-র মুখপাত্র হন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত মাসে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর প্রধানমন্ত্রী হন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান। পুরোদমে প্রশাসনিক কাজকর্ম শুরুর পর সম্প্রতি প্রাক্তন অন্তর্বর্তী সরকার দুর্নীতির হদিশ পান। অভিযোগ, উপদেষ্টা পদে থাকাকালীন বিলাসবহুল জীবনযাপন করতে প্রচুর অর্থ ব্যয় করেছে সজীব ভুঁইঞা। বাংলাদেশের ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ সজীব ভুঁইঞার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে নোটিস পাঠায়। তিনদিনের মধ্যে তাঁকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত খতিয়ান পেশ করতে বলা হয়েছে। তাতে পালটা প্রাক্তন উপদেষ্টা ফেসবুকে লেখেন, ‘আগামিকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগে আয়-ব্যয়ের হিসেব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।’ এখন দেখার কী ব্যবস্থা গ্রহণ করে বিএফআইইউ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.