দল দ্বিখণ্ডিত হয়েছে আগেই। সেই ভাঙা ঘরে ফের লেগেছে বিদ্রোহের আগুন। এমতাবস্থায় দায়িত্ব ছাড়তে তৈরি শিব সেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। এদিকে শিব সেনার উদ্ধব শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। তাঁর মন্তব্য, ”কিছু মানুষ ক’দিন ধরেই ঘেউঘেউ করছে। কুকুররা দল বেঁধে ঘেউঘেউই করে, কিন্তু বাঘ একাই শিকার করে।”
দলের যাত্রাপথ যে এখনও অনেক বাকি, এমনটা দাবি করেই শিণ্ডে বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ছিল কেবল একটি ‘ট্রেলার’ মাত্র। আসল ছবিটি এখনও সামনে আসা বাকি। তিনি জোর দিয়ে বলেন, শিব সেনা কোনো নির্দিষ্ট সংখ্যক নেতার নয়, বরং দলের প্রতিটি কর্মী ও সাধারণ নাগরিকের। সেই সঙ্গেই তাঁর দাবি, তিনি দলের প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের স্বপ্ন পূরণ করেছেন। এবং সমগ্র মহারাষ্ট্র জুড়ে সংগঠনটিকে সম্প্রসারিত করার লক্ষ্যে কাজ করেছেন। তারই ফলশ্রুতি সাম্প্রতিক বেশ কয়েকটি নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছে শিব সেনা। শিণ্ডের কথায়, ”আমার কোনও গডফাদার ছিল না। আমার পিছনে ছিল কেবল বালাসাহেব নামের এক শক্তি। এই শক্তিই আমাকে সাধারণ ‘শাখা প্রমুখ’-এর পদ থেকে মুখ্যমন্ত্রী পদে উন্নীত করেছে।”
আরও পড়ুন:
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনার পর সম্প্রতি শিব সেনার ৬ জন সাংসদ লোকসভার স্পিকার এম বিড়লার সঙ্গে দেখা করেছেন। তাঁদের অভিযোগ, শিব সেনা নিজের মতাদর্শ ত্যাগ করে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। আগামী দিনে দলটা কংগ্রেসের সঙ্গে মিশে যাবে। তাই শিণ্ডের সঙ্গে মিশে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এদিকে পালটা পদক্ষেপ করছে উদ্ধব শিবিরও। তাঁরাও ওই বিক্ষুব্ধ সাংসদদের শোকজ নোটিস দিচ্ছেন। কিন্তু এবার নিজের পদ থেকে সরতে চাইছেন উদ্ধব। আর এবার নাম না করেই তাঁকে এবং তাঁদের শিবিরকে আক্রমণ করলেন শিণ্ডে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নাগপুরের নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র আবু ধাবি! ফের বিতর্কে এনটিএ
-
তারকেশ্বরে বিশেষ অনুষ্ঠান, ‘কেন্দ্র-রাজ্য যৌথভাবে কাজ করবে’, পশ্চিমবঙ্গ দিবসে অঙ্গীকার মোদির
-
আমেরিকাকে ‘সকার’ ভুলিয়ে ফুটবলে মাতাচ্ছেন মেসি, আর্জেন্টিনার ম্যাচে চলছে টিকিটের কালোবাজারি
-
৫ জেলায় জারি কমলা সতর্কতা, যোগ দিবসে বৃষ্টি শহরে? কী জানাল হাওয়া অফিস
-
জি-৭ সম্মেলনে নিজেকে ‘বস’ বলেছিলেন, বিতর্কে ফেঁসে ট্রাম্প বললেন, ‘আমি তো মজা করছিলাম’