সুকুমার সরকার, ঢাকা: মাকে বিবস্ত্র করে নির্যাতন! পুলিশের সামনে ‘আত্মহত্যা’ কিশোরীর। এহেন চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে বাংলাদেশে। খবরটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে।
সূত্রের খবর, রাজধানী ঢাকার পল্লবী থানার আদর্শ নগর এলাকায় মাকে বিবস্ত্র করে পুলিশি নির্যাতনের প্রতিবাদে বৈশাখী (১৫) নামের এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃত কিশোরীর মায়ের নাম লাভলি। সোমবার রাতে কালশি আদর্শ নগর ১১ নম্বর রোডের ২১ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। ২১ নম্বর চারতলা বাড়িটি লাভলির। তার বিরুদ্ধে দুটো মাদকের মামলা আছে। মাঝে মধ্যেই পল্লবী থানার পুলিশ ওই বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে টাকা দাবি করে বলে অভিযোগ। গত রবিবারও এক লক্ষ টাকা নিয়ে গিয়েছে পুলিশ।
অভিযোগ, গত সোমবার ফের তাঁর বাড়িতে পুলিশ গিয়ে ৫ লক্ষ টাকা দাবি করে। কিন্তু টাকা না দেওয়ায় লাভলিকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। এ সময় পল্লবী থানার পুলিশের সামনেই ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ।
[আরও পড়ুন: ‘তুমি আর বাড়ি এসো না’, বৃদ্ধা মাকে বাসে তুলে বলল ছেলে]
বৈশাখীর মামা সুজন সংবাদমাধ্যমে বলেন, “আমার বোন লাভলির বাড়িতে গিয়ে তাঁর কাছে কোনও মাদক না পেলেও ইয়াবা দিয়ে ফাঁসানোর ভয় দেখায় পুলিশ। মোটা অঙ্কের টাকা দাবি করে।” তিনি আরও জানান, “লাভলি ৫০ হাজার টাকা দিলেও তাকে উলঙ্গ করে নির্যাতন করে পল্লবী থানার পুলিশ ও স্থানীয় সোর্সরা। এ দৃশ্য দেখে আত্মহত্যা করে তাঁর মেয়ে।” এই কাণ্ডের পর গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেন এলাকাবাসী।
[আরও পড়ুন: চাল রপ্তানিতে না ভারতের, প্রভাব পড়বে বাংলাদেশে!]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক