সুকুমার সরকার, ঢাকা: মন্ত্রীর ছেলে বিয়ে, তাই বাংলাদেশে বন্ধ রাখা হল ২৬৫টি স্কুল। শুধু তাই নয়, মন্ত্রীর ছেলেকে উপহার দিতে শিক্ষকদের থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করার অভিযোগও উঠছে। ওই টাকায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মহম্মদ জাকির হোসেনের ছেলের বউভাত অনুষ্ঠানে সোনার আংটি, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন উপহার দেওয়া হয়েছে বলে খবর।
রবিবার কুড়িগ্রামের তিন উপজেলার ২৬৫টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে বউভাত অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষকরা এসব উপহার দেন। জানা গিয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর একমাত্র ছেলে সাফায়েত বিন জাকির সৌরভের বৌভাতের অনুষ্ঠানে অংশ নিতে কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলি ছুটি দিয়ে শিক্ষকেরা রৌমারী শহরে প্রতিমন্ত্রীর বাড়িতে যান। ওই তিনটি উপজেলার ২৬৫টি প্রাথমিক বিদ্যালয়ে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। প্রধান শিক্ষকদের সংরক্ষিত ছুটি থেকে এই ছুটি দেওয়া হয় বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা।
[আরও পড়ুন: পুরুষের বেশে ক্লাবে ঢুকে হামলা প্রীতিলতার, চট্টগ্রামের ক্লাব আজও বহন করছে ইতিহাসের সাক্ষ্য]
তিনটি উপজেলার মোট ১ হাজার ৩০০ জন শিক্ষক বউভাত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। এ জন্য তাঁদের বাধ্যতামূলক দিতে হয়েছে জনপ্রতি ৫০০ টাকা চাঁদা। সেই টাকায় নববধূ ও বরের জন্য সোনার আংটি, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন উপহার দেওয়া হয়েছে। বউভাত অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষকদের সঙ্গে তিনটি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গিয়েছে, প্রতিমন্ত্রীর ছেলের বউভাত অনুষ্ঠানে প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে। এতে ১৫টি গরু, ৭টি খাসি ও মুরগির মাংসের ব্যবস্থা থাকলেও অনেকেই ভাত না খেয়ে রুটি-চা খেয়ে ফেরত এসেছেন। চিলমারী উপজেলার অস্টমীরচর ইউনিয়নের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনিটি উপজেলার শিক্ষক ১ হাজের বেশি। ১৫টি ইউনিয়নের নেতা-কর্মী প্রায় ৪ হাজার ও অন্যান্য আত্মীয়স্বজন মিলে প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটে। অনেকেই দাঁড়িয়ে খাবার গ্রহণ করেন, আবার অনেকের বসার জায়গা না পেয়ে বাজারে রুটি-কলা খেয়ে ফেরত এসেছেন।
[আরও পড়ুন: প্রেমের টানে বাংলাদেশে জার্মানির শিক্ষিকা, রাজকীয় বিয়েতে হাজির ১০ হাজার অতিথি!]
সর্বশেষ খবর
-
২২ বছর পর উপপ্রধানমন্ত্রী পাবে দেশ? দুই নাম নিয়ে জল্পনা
-
শুধু স্বপ্ন দেখা নয়, দীর্ঘ পরিকল্পনার ফল! ভোজিনহাদের সাফল্যের রহস্য ফাঁস কেপ ভার্দের কর্তার
-
নারীপাচার রুখতে বাংলার পুলিশের ‘সার্জিক্যাল স্ট্রাইক’! ড্রোন উড়িয়ে উদ্ধার ১৭ কিশোরী
-
পোলিও টিকাকরণে ‘লাস্ট বেঞ্চার’ কলকাতা, সেরার সেরা কোন জেলা?
-
তদন্তের নামে প্রহসন হয়েছে! ১৪ বছর পর বরুণ বিশ্বাস খুনের বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দরবারে পরিবার