Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে গুলির লড়াই, খতম দুর্ধর্ষ রোহিঙ্গা মাদক পাচারকারী

ঘটনাস্থল থেকে ১ লক্ষ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০১৯, ১৩:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০১৯, ১৩:৫০

options
link
বাংলাদেশে গুলির লড়াই, খতম দুর্ধর্ষ রোহিঙ্গা মাদক পাচারকারী zoom
Advertisement

সুকুমার সরকার, ঢাকা: ফের নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুর্ধর্ষ রোহিঙ্গা মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের টেকনাফে। ঘটনাস্থল থেকে ১ লক্ষ ২০ হাজার ইয়াবা বড়ি, একটি বন্দুক ও ২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়ছে।

বিজিবি সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে নাফ নদীর কাছে মাদক পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে হয় নিরাপত্তারক্ষীদের। বেশ কিছুক্ষণ ধরে চলা গুলির লড়াইয়ে নূর কবির (২৮) নামের এক দুর্ধর্ষ রোহিঙ্গা ইযাবা পাচারকারীর নিহত হয়। তবে তার সঙ্গীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ওই সংঘর্ষে আহত হয়েছেন দুই সীমান্তরক্ষীও। মৃতের বাড়ি মায়ানমারের মংডু শহরের শিকদারপাড়া এলাকায়। নদীপথে বাংলাদেশে অবৈধ ইয়াবা মাদক পাচারের চেষ্টা করছিল নূর ও তার সঙ্গীরা। বহুদিন ধরে দলটির সন্ধান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, ২০১৮ সালের মে মাস থেকেই মাদকবিরোধী অভিযান চলছে বাংলাদেশে। এখনও পর্যন্ত পুলিশ, র‍্যাব ও বিজিবির সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে এবং ইয়াবা পাচারকারীদের গোষ্ঠী সংঘর্ষে কক্সবাজার জেলায় ১৮৬ জন নিহত হয়েছে। এর মধ্যে দুই নারী-সহ ৪৯ জন রোহিঙ্গা রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই মুহূর্ত বাংলাদেশে রয়েছে প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা শরণার্থী। রাখাইন প্রদেশে বার্মিজ সেনার হামলায় বাড়িঘর ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়ছে তারা। তবে আশ্রয়প্রার্থী হয়ে এতদিন বাংলাদেশে ছিল যে রোহিঙ্গারা, আজ তারাই হয়ে উঠেছে মাথাব্যথার কারণ৷ মাদক কারবার থেকে শুরু করে খুন-ডাকাতি, বিদেশী কিশোরী-যুবতী পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে এরা। যে কারণে আগেই রোহিঙ্গাদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছে হাসিনা সরকার। পাশাপাশি বাংলাদেশের ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম তোলা নিয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ পুলিশের দুর্নীতি দমন কমিশন৷

[আরও পড়ুন: বিবাহিত শিক্ষিকাকে জোর করে বিয়ে করল মেয়র, আতঙ্কে চুপ স্বামী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.