সুকুমার সরকার, ঢাকা: ওমিক্রন আতঙ্কের মাঝেই রবিবার থেকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করল বাংলাদেশ (Bangladesh)। এবারও বুস্টার ডোজের প্রথম তালিকায় নাম রয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তার। তিনি দেশে প্রথম করোনার টিকা নিয়েছিলেন। বুস্টার ডোজ অগ্রাধিকারভিত্তিতে দেওয়া হচ্ছে করোনা যোদ্ধাদের। বিশেষ করে চিকিৎসক, নার্স, সরকারি আধিকারিক-কর্মচারী, সংবাদমাধ্যমকর্মী ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের। পর্যায়ক্রমে অন্যরাও বুস্টার ডোজ পাবেন।
[আরও পড়ুন: গুঁড়িয়ে দিয়েছিল পাক সেনা, বাংলাদেশের সেই রমনা কালী মন্দিরের উদ্বোধন করলেন কোবিন্দ]
কার্যক্রম শুরু হওয়ার প্রথম দিনই বুস্টার ডোজ হাসিনা সরকারের চার মন্ত্রী। তারা হলেন-বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রেজাউল করিম। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবুল বাশার মহম্মদ খুরশিদ আলম বুস্টার ডোজ নেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে। অন্য ডোজ যাঁরা নিয়েছেন তাদেরও ফাইজার দেওয়া হবে। অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, যারা এরইমধ্যে করোনার দ্বিতীয় ডোজ টিকা দিয়েছেন এবং সে টিকা দেওয়ার পর ৯ মাসের বেশি পার হয়েছে, তাদেরকেই প্রথমে বুস্টার ডোজের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে সারা দেশেই এ কর্মসূচি চালু হবে।
রবিবার রাজধানী ঢাকার মহাখালি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়। প্রথম ডোজ নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। গত ২৭ জানুয়ারি তাঁকে টিকা দেওয়ার মধ্য দিয়েই দেশে প্রথম করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র থেকে জানা গিয়েছে, যাঁরা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন তাঁরা পর্যাক্রমে পাবেন। এর জন্য তাঁদের নিবন্ধন করতে হবে না।
[আরও পড়ুন: রাষ্ট্রপতি কোবিন্দের সফরেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গ উত্থাপন ভারতের]
সর্বশেষ খবর
-
‘আমার ছেলেকে খুনের চেষ্টা করেছিল’, ইরানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর
-
মরশুম নির্ভর নয়, বছরভরই পর্যটনের গন্তব্য হবে বাংলা! জেলায় জেলায় সেল গঠনের পথে রাজ্য
-
সিরাজের সঙ্গে ঝামেলা শ্রীলঙ্কার ব্যাটারের! আউট হতেই তারকা পেসারের খোঁচা, ‘ব্যাট চুপ করে গেল?’
-
অনলাইনে খাদ্যপণ্য হিসাবে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগবাস্কেট, ইনস্টামার্টের লাইসেন্সে স্থগিতাদেশ
-
ভূমিকম্পে প্রাণ বাঁচাবে ক্যাপসুল, দুর্গাপুরের অভিজিতের আবিষ্কারে দুর্যোগেও নিরাপদ মানুষ!