Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

মসজিদ থেকে ঘোষণা, বাংলাদেশে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০২০, ১২:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০২০, ১২:৪৪

options
link
মসজিদ থেকে ঘোষণা, বাংলাদেশে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩ zoom
ছবি: প্রতীকী।

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে গণপিটুনিতে নিহত তিন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে যশোরের অভয়নগর উপজেলায়। নিহতরা গরুচোর বলে দাবি স্থানীয়দের। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিহতদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। আজ অর্থাৎ সোমবার ভোর চারটে নাগাদ গাইদগাছি গ্রামের খোরশেদ আলমের বাড়িতে একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন সন্দেহভাজন গরুচোর হানা দেয়। গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে চম্পট দেওয়ার চেষ্টা করে তারা। তবে বিধি বাম, বাড়ির মালিক টের পেয়ে চিৎকার জুড়ে দেন। চিৎকার শুনে এলাকাবাসী জড়ো হয়ে চোরদের ধাওয়া শুরু করে। পাশাপাশি এলাকার মসজিদের মাইক থেকে গরুচোরদের বিষয়ে ঘোষণা করা হয়।

Advertisement

জানা গিয়েছে, প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করে অবশেষে প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ার রেলক্রসিংয়ের সামনে সন্দেহভাজন গরুচোরদের ধরে ফেলে জনতা। তারপরই শুরু হয় গণধোলাই। প্রবল মারের চোটে ঘটনাস্থলেই নিহত হয় দুই সন্দেহভজন। তৃতীয় ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ তাজুল ইসলাম জানান, গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। তিনটি গরু উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে তদন্ত শুরু করা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। 

[আরও পড়ুন: ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ধৃত বৃদ্ধ, সচেতনতা প্রসারে ঢাকায় গণপদযাত্রা শিক্ষার্থী জোটের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.