Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬

একাত্তরের গণহত্যার স্মরণে অন্ধকার থাকবে বাংলাদেশ

টিক্কা খানের নির্দেশে গণহত্যার বলি হন অন্তত ৩০ লক্ষ মানুষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৩:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৩:২২

options
link
একাত্তরের গণহত্যার স্মরণে অন্ধকার থাকবে বাংলাদেশ zoom
Advertisement

সুকুমার সরকার, ঢাকা: একাত্তরের গণহত্যা ভোলেনি বঙ্গবন্ধুর দেশ। দুঃস্বপ্নের সেই দিনগুলির কথা স্মরণে আগামী ২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে বাংলাদেশ। ২৫ মার্চের কালরাত্রি স্মরণে রাত ন’টা থেকে ন’টা এক মিনিট পর্যন্ত সারাদেশে ব্ল্যাক আউট কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিল হাসিনা সরকার।

[রোহিঙ্গা শিবিরে প্রবেশের চেষ্টা, কক্সবাজারে ৩৯ জন বিদেশি স্বেচ্ছাসেবক আটক]

Advertisement

ঢাকায় অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রকের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মহান মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় নির্যাতন স্মরণে এই এক মিনিট সারাদেশ অন্ধকার রাখার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ওই দিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে। এসময় দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সুশৃঙ্খল পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ-সহ রাজধানী ও  সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।”

উল্লেখ্য, মার্চের ২৬ তারিখ বাংলাদেশ জুড়ে ‘অপারেশন সার্চলাইট’ শুরু করে পাকিস্তান। মুক্তিযোদ্ধাদের খতম করতে পাশবিক অত্যাচার শুরু করে খানসেনা। অবাধে চলে গণধর্ষণ, গণহত্যা। ‘বাংলার কসাই’ জেনারেল টিক্কা খানের নারকীয় হত্যালীলায় প্রাণ হারান অন্তত ৩০ লক্ষ নাগরিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘হলোকস্ট’ বা ইহুদি নিধনের থেকেও ভয়ানক ছিল একাত্তরের গণহত্যা।

[স্মরণসভায় নওয়াজকে লক্ষ্য করে জুতো, বিড়ম্বনায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.