সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে খুশির ইদ পালিত হবে সোমবার। তার ঠিক আগের দিন অর্থাৎ রবিবার একদিনে করোনা ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হল। আজ ২৯ জন এই মারণ ভাইরাসের কারণে মারা গেলেন। এদের মধ্যে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শকও রয়েছেন। তাঁকে নিয়ে এখনও পর্যন্ত মোট ১৩ জন পুলিশকর্মী মারা গেলেন।
অপরদিকে দমকল ও সিভিল ডিফেন্সের ৭৯ জন আধিকারিক ও কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার ২০ ও শুক্রবার মারা গিয়েছেন ২৪ জন। এর ফলে এখনও পর্যন্ত বাংলাদেশে এই নিয়ে করোনা ভাইরাসের প্রকোপে মারা গেলেন ৪৮০ জন। এখনও দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৬১০ জন।
[আরও পড়ুন: মোদিকে নিয়ে কুরুচিকর পোস্ট, তুমুল বিতর্কের মুখে পড়ে ক্ষমা চাইলেন বাংলাদেশি গায়ক নোবেল ]
করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। তবে এর মধ্যে সুখবর হল করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবহৃত ওষুধ রিমডেসিভির ১৩টি হাসপাতালকে সরবরাহ করা হয়েছে। আর রবিবারই এটি বাজারজাত করার অনুমোদন পেয়েছে দেশের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
[আরও পড়ুন: করোনার জের, ইদে কোলাকুলি-সহ একাধিক বিষয়ে নিষেধাজ্ঞা হাসিনা সরকারের]
সর্বশেষ খবর
-
জাপানের পড়ুয়াদের সঙ্গে শিক্ষার আদানপ্রদান, জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র
-
মেয়ের নীলছবির ব্যবসায় যুক্ত ছিলেন বাবাও! ‘কটেন্ট ক্রিয়েটর’ সুমাইয়াকে জেরা করে বিস্ফোরক তথ্য
-
বিশ্বকাপে ডাচদের কাছে হেরে অঙ্ক জটিল, তবুও কীভাবে সেমিফাইনালে যেতে পারে ভারত?
-
‘সিস্টেমের বিচ্যুতি, ষড়যন্ত্রের ছক’, অন্নপূর্ণা-বিক্ষোভ নিয়ে নতুন কথা শমীকের
-
চুপিসারে মা হওয়ার পর গর্ভাবস্থার মুহূর্ত ভাগ, সন্তান কোলে প্রথমবার প্রকাশ্যে প্রশ্মিতা