সুকুমার সরকার, ঢাকা: অসুস্থ খালেদা জিয়া৷ ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবর মেডিক্যাল হাসপাতালে ভরতি করা হয়েছে৷ গত বৃহস্পতিবারই খালেদা জিয়ার চিকিৎসার জন্য হাসপাতালে ভরতির নির্দেশ দেয় হাই কোর্ট৷
[H2O মানে রেস্তোরাঁ! বাংলাদেশি সুন্দরীর উত্তর শুনে হেসে খুন বিচারক]
শনিবার বিকেলে তাঁকে হাসপাতালে ভরতি করানো হয়৷ হাই কোর্টের নির্দেশ অনুযায়ী খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিবর মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভরতি করা হয়৷ খালেদা জিয়া নিজের পছন্দমতো চিকিৎসকদের দিয়ে নিজের চিকিৎসা করাতে পারবেন বলে নির্দেশ দেয় আদালত৷ তবে, চিকিৎসা করাতে হবে বিএসএমএমইউতে। হাই কোর্টের আদেশ অনুযায়ী, বিএসএমএমইউ’র ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আবদুল জলিল চৌধুরি ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদের নেতৃত্বে একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে বলে খবর৷ ওই টিমে রয়েছেন খালেদা জিয়ার পছন্দের আরও তিনজন চিকিৎসক৷ খালেদা জিয়া তাঁর পছন্দমতো ফিজিওথেরাপিস্ট, গাইনোকলোজিস্ট ও টেকনিশিয়ান নিতে পারবেন বলে খবর৷ বোর্ডের অনুমতি সাপেক্ষে বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনতে পারবেন৷
[টানা ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি বাংলাদেশে]
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত৷ রায়ের পরপরই তাঁকে গ্রেপ্তার করে রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়৷ শনিবার দুপুর পর্যন্ত তিনি সেখানেই বন্দি ছিলেন৷ দীর্ঘদিন ধরে বন্দি থাকর পর অসুস্থ হয়ে পড়েন তিনি৷ ভাল চিকিৎসার জন্য আদালতের দ্বারস্থ হন তিনি৷
[বানচাল চট্টগ্রাম আদালতে হামলার ছক, সংঘর্ষে নিকেশ দুই জঙ্গি]
বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লা আল-হারুন সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘খালেদা জিয়াকে হাসপাতালে একটি কেবিনে বরাদ্দ করা হয়েছে৷’’ তবে তিনি কতদিন থাকবেন তা জানানো হয়নি। দু’দিন আগেই বাংলাদেশের হাই কোর্টের নির্দেশে খালেদা জিয়ার পছন্দমতো তিন জন চিকিৎসক-সহ পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ৷
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের