সুকুমার সরকার, ঢাকা: চেষ্টা চালিয়েও মিলল না সফলতা৷ অবশেষ ৩১ জন রোহিঙ্গাকে সেই ভারতেই ফিরিয়ে নিতে বাধ্য হলেন বিএসএফ জওয়ানরা৷ বিগত চারদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শূন্যরেখায় অবস্থান করছিল তারা৷ কিন্তু মঙ্গলবার সকালে ওই ৩১ জনকে আবারও ভারতে ফিরিয়ে নিল বিএসএফ৷
[প্রয়াত বাংলাদেশের বিখ্যাত গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ]
এদিন সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ২০২৯ নম্বর পিলারের শূন্যরেখা থেকে তাদের ফিরিয়ে নেয় সীমান্তরক্ষী বাহিনী৷ রোহিঙ্গা দলটিতে রয়েছে আট জন পুরুষ, ছয় জন নারী ও ১৭ জন শিশু৷ সূত্রের খবর, তাবু খাটিয়ে তাদের থাকার ব্যবস্থা করেছে বিএসএফ৷ জারি রয়েছে নজরদারি৷
[রোহিঙ্গাদের কথা শুনলেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা]
বাংলাদেশের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, গত ১৮ জানুয়ারি পুশব্যাকের মাধ্যমে ওই ৩১ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল বিএসএফ৷ কিন্তু সেই চেষ্টা রুখে দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি৷ এরপর দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থার করছিল ওই ৩১ জন রোহিঙ্গা৷ তাঁদের বাংলাদেশে ফেরানোর জন্য একাধিকবার বিজিবি-র সঙ্গে বৈঠকও করে বিএসএফ৷ কিন্তু কোনও ফল মেলে না৷ ইতিমধ্যে প্রচণ্ড ঠান্ডার মধ্যে অসুস্থ হয়ে পড়ে রোহিঙ্গা দলটির শিশুরা৷ ফলে মঙ্গলবার তাদের আবারও ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ৷
সর্বশেষ খবর
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিন্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু
-
গলছে অন্দরের বরফ! রাস্তার নাম বদল, মূর্তি ভাঙা ইস্যুতে একসঙ্গে আন্দোলনের পরিকল্পনা বামফ্রন্টের
-
দুই সন্তানের বাবার সঙ্গে প্রেম, বচসার জেরে বিধবা প্রেমিকাকে কোপাল যুবক! উলুবেড়িয়ায় হুলস্থুল
-
‘SIR সম্পূর্ণ বেআইনি’, এবার জ্ঞানেশের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক মোদির প্রাক্তন মন্ত্রীর