প্রণব সরকার, আগরতলা: এখন বর্ষাকাল নয়, তাতে কী, পাতে ইলিশ (Hilsa) চাই। রসনা তৃপ্তির জন্য আবার দিন-মাস-বছর দেখতে হয় নাকি! সারা বছরই পাতে ইলিশ চায় বাঙালি। আর সেটা যদি হয় বাংলাদেশি ইলিশ, তা হলে তো কথাই নেই। এই রসনাতৃপ্তির নামে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ইলিশ পাচারের রমরমা। শুধু বাংলা নয়, রুপোলি শস্য পাচার হচ্ছে ত্রিপুরা সীমান্ত দিয়েও। এবার সীমান্ত রক্ষা বাহিনী বা বর্ডার সিকিওরিটি ফোর্সের (বিএসএফ) তৎপরতায় ভেস্তে গেল সেই পাচারের ছক। হাতেনাতে ধরা পড়ল পাচারকারীও।
বুধবার সকালে ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে প্রায় ১৪০০ কেজি ইলিশ পাচার রুখে দেয় নিরাপত্তা বাহিনী। অভিনব কায়দায় পিচবোর্ডের বাক্সে ভরে বিস্কুটের নাম করে সীমান্ত পার করানো হয়েছিল মাছগুলিকে। আটক হয়েছে বাংলাদেশি পাচারকারীও। বাজেয়াপ্ত হওয়া ইলিশের দাম ভারতের বাজারে প্রায় ২ লক্ষ ১৭ হাজার টাকা।
[আরও পড়ুন: পাকিস্তানের নির্যাতন থেকে আমাদের বাঁচান, মোদিকে কাতর আরজি PoK কাশ্মীরের বাসিন্দার]

সাংবাদিক সম্মেলনে বিএসএফ জানিয়েছে, সিপাহীজলা জেলার আন্তর্জাতিক সীমান্তে গোকুলনগরে ১৩৭৫ কেজি ইলিশ মাছ বাজেয়াপ্ত করা হয়। আশাবাড়ি বর্ডার আউটপোস্টের কাছে এই বিপুল পরিমাণ রুপোলি শস্য ধরা পড়ে। ঘটনায় এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের হদিশ জানার চেষ্টা চলছে। এদিকে বাজেয়াপ্ত মাছ ইতিমধ্যে কাস্টমস কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
কীভাবে চলছিল এই পাচার চক্র? বিএসএফ সূত্রে খবর, বিস্কুটের নামে পাচার হচ্ছিল ইলিশ। প্রথমে প্লাস্টিকের প্যাকেটে মাছ ভরা হয়েছিল। তার পর বিস্কুটের নাম লেখা হয় পিচবোর্ডের বাক্সের গায়ে। তার মধ্যে বরফ দিয়ে রাখা ছিল মাছের প্যাকেট। আর সেই পিচবোর্ডের বাক্স ভরে ফেলা হয়েছিল বস্তায়। এত কৌশল সত্ত্বেও শেষরক্ষা হল না। বিএসএফের হাতে ধরা পড়ে গেল দু’লক্ষ টাকা ইলিশ মাছ।
[আরও পড়ুন: এই না হলে জামাই আদর, মেয়ের বাগদত্তাকে ৩৬৫ রকমের পদ রেঁধে খাওয়ালেন হবু শাশুড়ি]
সর্বশেষ খবর
-
রাত ১২ অবধি ভাইয়ের সঙ্গে আড্ডা, সকালে উদ্ধার দেহ! আশিসের পরিণতিতে স্তম্ভিত আত্মীয়-পরিজনেরা
-
এবার জারদারির মুখে ‘অখণ্ড ভারত’, স্বাধীনতা দিবসে হিন্দুদের নিয়ে বড় বার্তা পাক প্রেসিডেন্টের
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা