Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬
Bangladesh

বাংলাদেশে ফের অগ্নিকাণ্ড, শিশু-সহ দগ্ধ হয়ে মৃত ২

ঘটনাটি ঘটেছে রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২২, ১৩:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২২, ১৩:৪৯

options
link
বাংলাদেশে ফের অগ্নিকাণ্ড, শিশু-সহ দগ্ধ হয়ে মৃত ২ zoom
ছবি: প্রতীকী

সুকুমার সরকার, ঢাকা: ফের অগ্নিকাণ্ড বাংলাদেশে। আগুনে এক শিশু-সহ দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলায়। প্রাথমিকভাবে দমকল বিভাগ মনে করছে যে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

গোয়ালন্দ দমকল বিভাগের স্টেশন লিডার মহম্মদ সাবেকুল ইসলাম জানিয়েছেন, রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আনসার বেপারীপাড়ায় মহম্মদ ঠান্ডু মোল্লার বাড়িতে আগুন লাগে। ওই ঘটনায় লোকমান মোল্লার স্ত্রী বরু বেগম (৯০) ও তার নাতনি রমজান মোল্লার মেয়ে তাসমিয়া আক্তারের (৯) মৃত্যু হয়েছে। তাসমিয়া গোয়ালন্দের লোটাস কলেজিয়েট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে ফের হত্যাকাণ্ড, চট্টগ্রামের উখিয়ায় ২ মাঝিকে কুপিয়ে খুন]

জানা গিয়েছে, একটি টিনের চালা ঘরে সিলিং ফ্যান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্য আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে লেলিহান শিখা ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘরে শুয়ে থাকা বৃদ্ধা বরু বেগম ও তাঁর নাতি রমজান মোল্লার মেয়ে তাসমিয়া আক্তারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং ইউ এনও মহম্মদ জাকির হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামেও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৮০টি বাড়ি। এই ভয়াবহ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে যায় বলে জানা যায়। আশ্রয় হারিয়ে বিপাকে পড়েন কয়েকশো মানুষ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে রাজধানী ঢাকার (Dhaka) চকবাজারে। ওই ঘটনায় মৃত্যু হয় ৭০ জন নিরীহ মানুষের। তারপরই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেয় প্রশাসন। সেখানে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ধরা পড়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা থাকা গলদ। অভিযোগ, একের পর এক অগ্নিকাণ্ড ঘটলেও নির্বিকার প্রশাসন। প্রতিবারই তদন্তের আশ্বাস দেওয়া হয়। তবে তাতে তেমন কোনও ফল মেলে না। বিশেষ করে ঘিঞ্জি এলাকাগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আজও অত্যন্ত শোচনীয়। এবারের ঘটনাও একই প্রশ্নের জন্ম দিচ্ছে।

[আরও পড়ুন: ছড়াচ্ছে জেহাদের বিষ, বাংলাদেশে আত্মপ্রকাশ করল নতুন জঙ্গি সংগঠন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.