সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে লকডাউন চলাকালীন কর্মহীন প্রতিটি পরিবার পাবে নগদ ৫০০ টাকা। আর লকডাউন বাড়লে কর্মহীন প্রতিটি পরিবার পাবে চাল, ডাল, তেল-সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।
১৪ এপ্রিল থেকে ৭ দিনের জন্য শুরু হচ্ছে কড়া লকডাউন। আর ফলে যাঁরা কর্মহীন হয়ে পড়বেন তাঁদের সাহায্যের জন্য সরকার ইতিমধ্যে ৫৭২ কোটি ৯ লক্ষ ২৭ হাজার টাকার তহবিল তৈরি করেছে। সেই টাকা ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে গিয়েছে। এর আগে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ছিল। এবার লকডাউনে দেশের প্রায় ১ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৯০০ পরিবারকে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় আর্থিক সাহায্য করা হবে।
[আরও পড়ুন: ১৪ এপ্রিল থেকে বাংলাদেশে কড়া লকডাউন, বন্ধ হচ্ছে বিমান পরিষেবা]
এবার লকডাউন ৭ দিনের বেশি বাড়লে প্রতিটি কর্মহীন পরিবারকে যে খাদ্য সামগ্রীর প্যাকেট দেওয়া হবে, তাতে থাকবে ১০ কেজি চাল, এক কেজি তেল, এক কেজি ডাল, চার কেজি আলু, এক কেজি লবণ। এই সব পণ্য জনপ্রতিনিধিরা নিজেদের এলাকায় কর্মহীন পরিবারের কাছে পৌঁছে দেবেন।
[আরও পড়ুন: করোনা আক্রান্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া]
এ ধরনের লকডাউনে নিম্ন আয়ের মানুষেরা সব থেকে বেশি সমস্যায় পড়েন। এ প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, কড়া লকডাউনের কথা বিবেচনা করেই সরকার এরই মধ্যে ৫৭২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। মাত্র এক সপ্তাহের লকডাউন। তেমন সমস্যা হওয়ার কথা নয়। প্রতিটি কর্মহীন পরিবারের হাতে নগদ ৫০০ টাকা পৌঁছে দেওয়া হবে। তবে করোনা সংক্রামণ না কমলে বা লকডাউন দীর্ঘায়িত হলে সরকার আগের মতোই খাদ্য সামগ্রী দেবে।
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র
-
পণের দাবিতে খুনে স্বামীকে শাস্তি দিতে প্রমাণের প্রয়োজন নেই! চাঞ্চল্যকর রায় এলাহাবাদ হাই কোর্টের