সুকুমার সরকার, ঢাকা: করোনা আবহেই চালু হতে চলেছে ভারত-বাংলাদেশে (Bangladesh) যাত্রীবাহী বিমান পরিষেবা। দুই দেশের মধ্যে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।
[আরও পড়ুন: বাংলাদেশে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২১, ট্রলার চালক-সহ গ্রেপ্তার ৩]
বাংলাদেশে করোনার ডেল্টা স্ট্রেনের প্রভাবে সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে। অবশ্য তার আগেই ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল ঢাকা। তারপর ২২ আগস্ট তা শুরু হওয়ার কথা থাকলেও পরিষেবা চালু হয়নি। শনিবার সন্ধ্যায় ঢাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ভারতের সঙ্গে ফ্লাইট চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার এক ঊর্ধ্বতন আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে জানান, ভারত এয়ার বাবল ফ্লাইট চলাচলের তারিখ ঘোষণা করেছে। সে চিঠি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পেয়েছে। এটি বিবেচনা করে বেবিচক থেকে স্বাস্থ্যবিধি উল্লেখ-সহ বিজ্ঞপ্তি দেওয়া হবে।
জানা গিয়েছে, মহামারীর মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ভারতে ফ্লাইট চালুর কথা উঠলেও এ ব্যাপারে এখনও কোনও বিমান সংস্থাকে অনুমতি দেওয়া হয়নি। তবে সব সংস্থাকে বিমান চালানোর প্রস্তুতি সেরে রাখতে বলেছে বাংলাদেশের অসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষ।
এর আগে গত বুধবার ঢাকায় ভারত থেকে উপহার হিসেবে ৩১টি জীবন রক্ষাকারী অ্যাম্বুল্যান্স দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁরা জানিয়েছিলেন, ২০ আগস্ট থেকেই দুই দেশের মধ্যে উড়ান চালু হয়ে যাবে। এদিকে অসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান মহম্মদ মফিদুর রহমান রবিবার জানান, “বাংলাদেশ থেকে ফ্লাইট চালুর ব্যাপারে ভারত এরই মধ্যে আগ্রহ প্রকাশ করে আমাদের চিঠি দিয়েছে। আমরাও আগ্রহ প্রকাশ করে মহামারীর (Corona Pandemic) মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা-সহ কিছু শর্তের কথা জানিয়েছি। এখনও সে বিষয়ে তারা কোনও উত্তর দেয়নি। আশা করছি, দুই দেশ সব শর্তে একমত হলে বাংলাদেশ থেকে ভারতে বিমান পরিষেবা ফের শুরু হবে।”
[আরও পড়ুন: রাতারাতি জ্যাকপট! একবার জাল ফেলেই ৫০ লক্ষ টাকার ইলিশ ধরলেন জেলে]
সর্বশেষ খবর
-
হঠাৎই কিমের প্রতি ‘নরম’ ট্রাম্প! দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন মার্কিন প্রেসিডেন্ট
-
‘শিল্পে ভরিয়ে দেব, ফিরে আসুন’, পুরুলিয়া থেকে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বার্তা মুখ্যমন্ত্রীর
-
ভরা বর্ষায় মাখন মেখে হোলি! দেশের এই পাহাড়ি গ্রাম কেন মাতে এমন উৎসবে?
-
বীর্যপাতে সমস্যা, অথচ যৌনজীবন স্বাভাবিক! সন্তানধারণে কী প্রভাব পড়ে?
-
বিজেপির আইটি সেল থেকে ছাঁটাই অমিত মালব্য, সোশাল মিডিয়া সামলাবেন রসায়নের অধ্যাপক