Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Terrorist

Bangladesh: বাংলাদেশে গ্রেপ্তার আনসার আল-ইসলাম জঙ্গিগোষ্ঠীর ২ বোমা বিশেষজ্ঞ

ফাঁস 'খিলাফত' প্রতিষ্ঠার ষড়যন্ত্র।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২১, ১৪:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২১, ১৪:০১

options
link
Bangladesh: বাংলাদেশে গ্রেপ্তার আনসার আল-ইসলাম জঙ্গিগোষ্ঠীর ২ বোমা বিশেষজ্ঞ zoom
ছবি: প্রতীকী

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে (Bangladesh) দ্রুত বাড়ছে সন্ত্রাসবাদী সংগঠনগুলির কার্যকলাপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া পদক্ষেপ সত্ত্বেও মাথাচাড়া দিচ্ছে জামাতের মতো মৌলবাদী সংগঠনগুলি। এহেন পরিস্থিতিতে এবার খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গি সংগঠন ‘আনসার আল-ইসলাম’-এর দুই জঙ্গিকে।

[আরও পড়ুন: Bangladesh: প্রায় ৯৫% কাজই শেষ পদ্মা সেতুর, আগামী বছর উদ্বোধনের ঘোষণা সেতুমন্ত্রীর]

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে খুলনা নগরের সোনাডাঙা থানার ময়লাপোতা মসজিদ এলাকা থেকে নাসিম ও হাসান নামের দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। সিআইডি খুলনা মেট্রো অ্যান্ড জেলা ইউনিটের সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামিরা নিজেদের আনসার আল-ইসলামের (Ansar Al-Islam) সামরিক শাখার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। ধৃতরা বোমা ও আইইডি তৈরি বিশেষজ্ঞ। তারা অনলাইনে ও অফলাইনে খুলনা এলাকায় আনসার আল-ইসলামের জন্য সদস্য সংগ্রহ করার কাজ কার্যক্রম পরিচালনা করে আসছিল।

Advertisement

পুলিশ আধিকারিকদের মতে, ধৃতরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ ও সরকার বিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট করছিল। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল-ইসলামের জেহাদি মতবাদ প্রচার এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে ‘খিলাফত’ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সদস্য সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম, সদস্যদের নিকট হতে চাঁদা আদায় এবং নাশকতার পরিকল্পনা করে আসছিল। তারা আনসার আল-ইসলামের উগ্রবাদী বিভিন্ন বই বিতরণ করতেন। আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং তাদের উগ্রবাদের দিকে আহ্বান করার কাজ করছিল।

উল্লেখ্য, কয়েকদিন আগে রাজধানী ঢাকা (Dhaka) থেকে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গি সংগঠন ‘আনসারুল্লা বাংলা’র চার সদস্যকে। অভিজিৎ রায়-সহ একাধিক মুক্তমনা ব্লগারের হত্যায় জড়িত এই সংগঠন। কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই, ৫টি বুকলেট, ২টি ছোড়া ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল বাজেয়াপ্ত করা হয়। এবার মূলত ইরাক ও সিরিয়ায় সক্রিয় সুন্নি জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দুই সদস্যের গ্রেপ্তারি অশনি সংকেত বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

[আরও পড়ুন: Afghanistan Crisis: আফগানিস্তানে চলছে তালিবানি তাণ্ডব, আটকে বাংলাদেশের ২৭ নাগরিক]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.