একসময়ের বন্ধুত্ব এখন ঘুচে গিয়েছে। এখন বাংলাদেশ সরকারে বিএনপি, বিরোধী আসনে জামাত-ই-ইসলামি। ৬ দফা দাবি নিয়ে এবার তারেক রহমান সরকারের বিরুদ্ধে লং মার্চ কর্মসূচির ডাক দিল জামাত। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট ঘোচানো, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ – এই ছ’টি দাবিতে তারেক (Tarique Rahman) সরকারের বিরুদ্ধে শনিবার লং মার্চ শুরু করেছে জামাতের নেতৃত্বাধীন ১১ দলের জোট। তবে হেঁটে নয়, বাসে চড়েই হবে লং মার্চ! জামাতের এই কর্মসূচি দেশে এখন হাসির খোরাকে পরিণত হয়েছে।
চট্টগ্রাম অভিমুখী লং মার্চ কর্মসূচি শুরুর আগে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন জামাত-ই-ইসলামি আমির ডা: শফিকুর রহমান। তিনি বলেন, ‘‘আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ওষুধ ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। আপনারা বলছেন, এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’’ লং মার্চটি শেষ হবে চট্টগ্রামের লালদিঘি ময়দানে সমাপ্তি সমাবেশের মাধ্যমে। মাঝপথে বাস থেকে নেমে পাঁচটি স্থানে পথসভা হবে।
আরও পড়ুন:

লং মার্চের পথে কোনও বাধাকেই পরোয়া করা হবে না বলে জানান বিরোধী দলের নেতা। তাঁর কথায়, ‘‘আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি, জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। জাতীয় সংসদে সমানভাবে এই আন্দোলন চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কোটি মানুষের প্রতিটি অধিকার প্রতিষ্ঠা না হবে।’’ লং মার্চের ছয় দফা দাবির সঙ্গে সপ্তম দফা যুক্ত হবে। কোনও চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বরদাস্ত করা হবে না।
শফিকুর রহমান অভিযোগ করেন, ‘‘গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই, কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে, কারেন্টের ভূতুড়ে বিলও আছে। পানির জন্য কথা বলা যাবে না। অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ ওলটপালট হয়ে যাওয়ার মতো। তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় গিয়ে তাকে নাজেহাল করেছে।’’ সিফাতকে ছেড়ে দেওয়ার দাবি জানান জামাত আমির। তাঁর হুঁশিয়ারি, ‘‘ওরে ভালোয় ভালোয় ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদি একদম ওলটপালট করে দিয়েছিল।’’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বারবার চোটের কবলে ক্রিকেটাররা, দায় একজনেরই! আফগান সিরিজের আগে কড়া সিদ্ধান্তের পথে বোর্ড
-
‘মির্জাপুর’ ছবিতে মহারানা প্রতাপের অবমাননা! সেন্সরকে গান ছাঁটার আর্জি বিজেপি নেতার
-
মোদি-পুতিন-জিনপিংদের সঙ্গে নৈশভোজে শুভেন্দু! ব্রিকস সম্মেলনে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
-
ডোভাল চালেই কাটল জট, ৭ বছর পর দিল্লিতে জিনপিং, আম-ছালা দুই হারালেন তারেক!
-
খালি করতেই হবে ক্যামাক স্ট্রিটের অফিস! দমকলের নোটিসে কোনও হস্তক্ষেপই করল না হাই কোর্ট