Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬

অভিনেত্রী নওশাবার জামিন খারিজ, মুক্তি ৪২ পড়ুয়ার

একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক পড়ুয়াকেও গ্রেপ্তার করে পুলিশ৷  

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ১৬:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ১৬:১৯

options
link
অভিনেত্রী নওশাবার জামিন খারিজ, মুক্তি ৪২ পড়ুয়ার zoom

সুকুমার সরকার, ঢাকা: এখনই ছাড়া পাচ্ছেন না অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ৷ গুজব ছড়ানোর দায়ে গ্রেপ্তার বাংলাদেশি মডেল-অভিনেত্রীর জামিনের আবেদন খারিজ করল আদালত৷ তবে একই অভিযোগে অভিযুক্ত ৪২ পড়ুয়াকে মুক্তি দেওয়া হয়েছে৷

[বাংলাদেশে আন্দোলনকারীদের মুক্তির দাবিতে সরব অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার ঢাকা মেট্রোপলিটন আদালতে নওশাবার জামিনের শুনানি হয়৷ মডেলের হয়ে সওয়াল করেন আইনজীবী ইমরুল কওসর৷ তবে তাঁর যুক্তি ধোপে টেকেনি৷ নওশাবার আবেদন খারিজ করেন বিচারক মাহমুদা আখতার৷ কয়েকদিন আগেই আদালত চত্বরে অসুস্থ হয়ে পড়েন ওই মডেল৷ তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজে৷ সেখান থেকে একটি বেসরকারি আদালতে স্থানান্তর করা হয় তাঁকে৷ চলতি মাসের শুরুতে ছাত্র আন্দোলনের সমর্থন করায় নওশাবাকে গ্রেপ্তার করে পুলিশ৷ সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে৷ একই অভিযোগে গ্রেপ্তার করা হয় বিখ্যাত ফটোগ্রাফার শহিদুল আলমকে৷ শুধু তাই নয়, একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক পড়ুয়াকেও গ্রেপ্তার করে পুলিশ৷  

এদিকে নওশাবার আবেদন খারিজ হলেও মুক্ত করা হয়েছে ৪২ জন পড়ুয়াকে৷ ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটকে রাখা হয়েছিল তাঁদের৷ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল আলম বলেন, জামিনের কাগজ পাওয়ায় আইনমাফিক অভিযুক্তদের মুক্তি দেওয়া হয়েছে। এদিকে ছাত্র আন্দোলনের জেরে চাপে হাসিনা সরকার৷ ঢাকায় বাস চাপা পড়ে দুই ছাত্র নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে ছাত্ররা৷ তারপরই বাংলাদেশ সরকার আন্দোলনকারী ও নাগরিক সমাজের উপর দমন-পীড়ন চালাচ্ছে অভিযোগ করে তা বন্ধ করার আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।  

[রোহিঙ্গাদের জন্য ৩৫ কোটি ডলারের সাহায্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.