সুকুমার সরকার, ঢাকা: অগ্নিকাণ্ডের অভিশাপ যেন পিছু ছাড়তে না বাংলাদেশের! দিন তিনেক আগেই ঢাকার বেইলি রোডে একটি রেস্তরাঁয় আগুন লেগে বহু মানুষের মৃত্যু হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বড় অগ্নিকাণ্ডের খবর মিলল। চট্টগ্রামের একটি চিনি কারখানায় আগুন লেগে পুড়ে গিয়েছে প্রায় ১ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত চিনি।
সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলীর এস আলম সুগার মিলে। প্রায় ১৮ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। গতকাল রাত সাড়ে ১০টায় একবার আগুন নেভানো গেলেও আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে ফের দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। দমকল বিভাগের সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৪টি ইউনিট শুরু থেকে কাজ করছে। পরে তাদের সঙ্গে কোস্টগার্ড ও বিমানবাহিনীর একাধিক ইউনিট যোগ দিয়েছে। ১৮ ঘণ্টার চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। তবে মঙ্গলবার আগুনের লেলিহান শিখা আর গোডাউনের বাইরে ছড়ায়নি। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, অত্যাধুনিক যন্ত্র লুফ ৬০-র সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এতে সহযোগিতা করছেন ১২-১৫ জন সদস্য। প্রতি মিনিটে ১ হাজার লিটার জল ছোড়া হচ্ছে।
[আরও পড়ুন: বন্য হাতি মেরে মাংস খাওয়ার অভিযোগ, পুঁতে রাখা হল হাড়গোড়! চাঞ্চল্য বাংলাদেশে]
এই ঘটনা প্রসঙ্গে এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক জানিয়েছেন, মিল চালু থাকা অবস্থায় আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজে দমকল বাহিনীকে সহায়তা করার চেষ্টা চলছে। গোডাউনে থাকা ব্রাজিল থেকে আমদানি করা এক লক্ষ টন চিনির কাঁচামাল ছিল। এগুলো রমজানের জন্য আমদানি করা হয়েছিল। এখানে রিফাইন করে চিনিগুলো মার্কেটে যাওয়ার কথা ছিল। জানা গিয়েছে, এই কারখানায় প্রায় সাড়ে ৫০০ শ্রমিক ও কর্মচারী কাজ করেন। আগুন লাগার পর কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের কারণে চিনি গলে লাভায় পরিণত হয়েছে। এই ঘটনার তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সর্বশেষ খবর
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের