সুকুমার সরকার, ঢাকা: এবার বাংলাদেশেও থাবা বসাল ভয়ানক করোনা ভাইরাস।তিনজনের শরীরে এই প্রাণঘাতী জীবাণুর উপস্থিতি পাওয়া গিয়েছে। এর ফলে আগামী ১৭ মার্চ মুজিববর্ষের মূল অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। পরিবর্তে সেদিন সীমিত পরিসরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।
[আরও পড়ুন: বঙ্গবন্ধুর বায়োপিকে হাসিনার চরিত্রে নুসরত, মুজিবের ভূমিকায় এই বাংলাদেশি অভিনেতা]
রবিবার বিকেলে বাংলাদেশে তিনজন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে দু’জন সম্প্রতি ইটালি থেকে দেশে ফিরেছেন। তাঁদের সংস্পর্শে তৃতীয় ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও রোগীদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি প্রশাসন। মারণ ভাইরাসের আতঙ্কে রবিবার তড়িঘড়ি জরুরি বৈঠকে বসে শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে গঠিত জাতীয় কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় কমিটির সদস্য শেখ রেহানাও বৈঠকে উপস্থিতছিলেন। ওই বৈঠকেই আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড স্কোয়ারে মূল অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তা সাংবাদিক বৈঠক করে জানান কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরি। তিনি বলেন,”আগামী ১৭ মার্চের অনুষ্ঠান আপাতত স্থগিত। পরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হবে।” করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্বে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে কথা মাথায় রেখে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন কমিটির সদস্য সচিব।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন শুরু হচ্ছে ১৭ মার্চ থেকে। ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সূত্রের খবর, বাংলাদেশে করোনা থাবা বসানোয় এবার অনিশ্চিত হয়ে পড়েছে মোদির ঢাকা সফর।
[আরও পড়ুন: বাড়ছে গুরুত্ব, চট্টগ্রাম বন্দর ব্যবহারে আগ্রহী ভারত-সহ তিন প্রতিবেশী দেশ]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ