সুকুমার সরকার, ঢাকা: নিজের প্রতিষ্ঠানে ইউনিয়ন তৈরি করার জন্য চাকরি থেকে বরখাস্ত মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুসকে তলব করল ঢাকার আদালত৷ তাঁর প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশনসের সদ্য চাকরি হারা তিন কর্মীর দায়ের করা পৃথক ফৌজদারি মামলায় আগামী ৮ অক্টোবর তাঁকে ঢাকা শ্রম আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে৷ ইউনুস ছাড়াও একইদিনে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর নাজনিন সুলতানা এবং ডেপুটি খন্দকার আবু আবেদিনকেও আদালত তলব করেছে৷
[আরও পড়ুন: রোহিঙ্গা সমস্যায় মায়ানমারকে সাহায্য ভারতের, রাখাইনে ২৫০টি বাড়ি হস্তান্তর]
‘গ্রামীণ কমিউনিকেশন কর্মচারী ইউনিয়ন’৷ গত ১৬ এপ্রিল এমনই একটি প্রস্তাবিত নামের সংগঠন তৈরি করে তার রেজিস্ট্রেশনের আবেদন করেন ওই প্রতিষ্ঠানের জনাকয়েক কর্মচারী৷ ৯ জুন রেজিস্ট্রেশনের আবেদন প্রত্যাখ্যান করে আদালত৷ এনিয়ে মামলা দায়ের হয়৷ বাদী পক্ষে এমরানুল হক, শাহ আলম, আবদুস সালামদের অভিযোগ, প্রতিষ্ঠানে সংগঠন তৈরির জন্য হয়রানিমূলক বদলি, ভয় দেখানো এবং সবশেষে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয় তাঁদের৷ ইউনিয়নের কথা জানতে পেরে সংস্থা তাঁদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করা হয়৷ অভিযোগ, বেআইনিভাবেই তাঁদের প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্মে বাধা দেওয়া হয়৷ কোনও কারণ ছাড়াই টার্মিনেট করেন৷ বিষয়টি লিখিতভাবে শ্রম অধিদপ্তরের ডিরেক্টরকে জানানো হয়৷ তাতেও কাজ না হওয়ায় অনুনয়-বিনয় করলেও, কাজে তাঁদের যোগ দিতে দেওয়া হয়নি৷
বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মহম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত সার্টিফায়েড গ্রামীণ ব্যাংকের একমাত্র আইটি প্রতিষ্ঠান এই গ্রামীন কমিউনিকেশনস৷ সারা দেশে আইটি পরিষেবা দেয় গ্রামীণ কমিউনিকেশনসের কর্মীরা৷ বাংলাদেশে ২৫৬টি তথ্য ব্যবস্থাপনা কেন্দ্র আইটি পরিষেবা দিয়ে থাকেন হাজার খানেক কর্মী৷ তবে ইউনিয়ন তৈরি নিয়ে খোদ প্রতিষ্ঠাতাকেই আইনি নোটিস পাঠানোয় গ্রামীণ কমিউনিকেশনসের সম্মান কিছুটা ক্ষুণ্ণ হল বলে মনে করছেন অনেকেই৷
[আরও পড়ুন: নোয়াখালির গান্ধী আশ্রম বিশ্বমানের করতে সাহায্য করবে ঢাকা]
সর্বশেষ খবর
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!
-
‘বন্ধু’ ইরানের পিঠে ছুরি! নিজেকে বাঁচাতে তেহরানের আস্থা ভেঙে বোমাবর্ষণের পথে পাকিস্তান
-
গঙ্গার গ্রাসে গোটা ভূতনি, বন্যা পরিস্থিতি চাক্ষুস করে আঁতকে উঠলেন আধিকারিকরা
-
৯১ বছরেও তরতাজা তরুণী! অবিশ্বাস্য ভল্টের ভিডিও ভাইরাল হতেই শিরোনামে মার্কিন বৃদ্ধা
-
লক্ষ্মীবারেই কৌশিকী অমবস্যা! তারাপীঠ মন্দিরে যাওয়ার আগে রইল সমস্ত খুঁটিনাটি