সুকুমার সরকার, ঢাকা: আতিয়া মহল ও নাসিরহাটে জঙ্গিদের নিকেশ করার পর এবার বাংলাদেশের মৌলভীবাজার জেলায় শুরু হল ‘অপারেশন ম্যাক্সিমাস’। শুক্রবার সকাল ৯টা নাগাদ পুলিশের সোয়াট টিম বড়হাটের জঙ্গি ডেরায় অভিযান শুরু করে। জানা গিয়েছে, জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের মধ্যে প্রচণ্ড গুলি বিনিময় হচ্ছে। বেশ কয়েকটি বিস্ফোরণও ঘটেছে সংঘর্ষস্থলে।
[বাংলাদেশের মৌলভীবাজার শেষ ‘অপারেশন হিটব্যাক’, নিকেশ ৮ জঙ্গি]
সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান জানিয়েছেন, গতকাল রাতে এলাকাটি রেকি করে রাখা হয়। এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়েছে। ঢাকা-সিলেট পুরাতন রাজপথের দু’পাশে বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে। আশেপাশের প্রায় ২ বর্গ কি.মি. এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার, মৌলভীবাজার জেলার নাসিরপুরের শেষ হয় ‘অপারেশন হিটব্যাক’। ওই অভিযানে নিকেশ করা হয় হয়েছিল ৮ জঙ্গিকে। এর আগে, অতিয়ামহলের জঙ্গি ঘাঁটিতে অভিযান চালিয়ে খতম করা হয় ১২ জন জঙ্গিকে।
[কাকার হাতে ধর্ষিতা, অপমানে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী]
প্রসঙ্গত, তিনদিনের সফরে আজই ঢাকায় পৌঁছেছেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। বাংলাদেশ বায়ুসেনার বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে তার বিশেষ বিমান অবতরণ করে। মোট ছয় সদস্যের এই দলে সেনাপ্রধানের স্ত্রী-সহ রয়েছেন আরও চার সদস্য। তাঁদের স্বাগত জানান, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। ২০১৭ সালে সেনাবাহিনীর প্রধান হওয়ার পর রাওয়াতের এটিই প্রথম বিদেশ সফর। দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়িয়ে তোলাই এই সফরের উদ্দেশ্য।
[উত্তরপ্রদেশের পর উত্তরাখণ্ডেও নিষিদ্ধ বেআইনি মাংসের দোকান]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা