সুকুমার সরকার, ঢাকা: দেখলে মনে হবে অটো চালক। কিন্তু আদপে তা ছদ্মবেশ। আসল লক্ষ্য ছিনতাই। ঢাকায় সক্রিয় হয়ে উঠেছে এমনই এক চক্র। যাদের নাম হামকা গ্রুপ। ইতিমধ্যেই পাঁচ ছিনতাইবাজকে গ্রেপ্তারও করেছে বাংলাদেশ পুলিশ (Bangladesh Police)।
কেন এই চক্রের এমন নাম? আসলে হামকা গ্রুপের প্রধান নুরুল আলমের ডাকনাম হামকা। তার নামেই চক্রের এমন নাম। প্রায় এক যুগ আগেও দলটি সক্রিয় ছিল। কিন্তু হামকা গ্রেপ্তার হওয়ার পর থেকে কমে যায় তাদের দৌরাত্ম্য। কিন্তু হালফিলে ফের মাথাচাড়া দিয়েছে হামকা গ্রুপ। যদিও নুরুল আলম এখনও জেলবন্দি। কিন্তু মোস্তাফিজুর নামের এক দুষ্কৃতীর নেতৃত্বে নতুন করে তারা দানা বেঁধেছে। পাঁচ মাস আগে সে জেল থেকে ছাড়া পায়।
[আরও পড়ুন: কেষ্টতেই ভরসা! বীরভূমের বৈঠকে অনুব্রতর পদ্ধতিতেই লোকসভা নির্বাচনের নির্দেশ মমতার]
অবশেষে সোমবার রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি অটো রিকশা। কীভাবে কাজ করত তারা? জানা যাচ্ছে, যাত্রীকে অটোয় তুলে তার পর তাকে অস্ত্র দেখিয়ে ছিনতাই করত হামকা গ্রুপের সদস্যরা।
[আরও পড়ুন: এবার থেকে আরও সকালে খুলবে আউটডোর, সরকারি হাসপাতালের নিয়মে বড় বদল]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক