সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের (Bangladesh) বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতির অবনতি। কোনও কোনও এলাকায় আংশিকভাবে কঠোর লকডাউন (Lockdown) চলছে। এসবের জেরে সে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি বাড়ল আরও। ৩০ জুন পর্যন্ত বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। দেশের শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কোভিড-১৯ (COVID-19) সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩০ জুন পর্যন্ত বন্ধ।
স্কুল, কলেজের পাশাপাশি এবতেদায়ী ও কওমি মাদ্রাসাগুলির ছুটিও আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ আধিকারিক এম এ খায়ের শনিবার এই তথ্য জানিয়েছেন। এর আগে করোনা পরিস্থিতির উন্নতি হলে ১৩ জুন থেকে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু শনিবার মন্ত্রকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এছাড়া কোনও কোনও অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন চলছে।
[আরও পড়ুন: ভাসানচর থেকে পলায়ন শরণার্থীদের, পুলিশের জালে ১২ রোহিঙ্গা]
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!