সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বের্নিক্যাটের গাড়িতে হামলা৷ একই সময় হামলা করা হয় সুজন সম্পাদক তথা অধ্যাপক বদিউল আলম মজুমদারের বাড়িতেও৷ শনিবার রাত এগারোটা নাগাদ ঘটে এই ঘটনাটি৷ জানা গিয়েছে, ওই সময় সুজন সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদারের বাড়ি থেকেই নৈশভোজ সেরে বেরচ্ছিলেন মার্কিন রাষ্ট্রদূত৷ তখনই হয় হামলা৷ পাথর ছুঁড়ে বদিউল আলমের বাড়ি ও মার্কিন রাষ্ট্রদূতের গাড়ির ক্ষতি করার চেষ্টা করা হয়৷
[বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে বন্ধ 4G ও 3G পরিষেবা]
শীঘ্রই মার্কিন রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশের দায়িত্ব থেকে মুক্ত হবেন মার্শিয়া বের্নিক্যাট৷ তাঁর বিদায় উপলক্ষে বদিউল আলম তাঁর বাড়িতে ওই নৈশভোজের আয়োজন করেন৷ মহম্মদপুরের ইকবাল রোডে অনুষ্ঠিত হয় সেই নৈশ্যভোজ৷ জানা গিয়েছে, অনুষ্ঠান শেষে মার্কিন রাষ্ট্রদূতের বাড়ি ফেরার পথেই হামলা চালায় ১০ থেকে ১৫ জন অজ্ঞাত পরিচয় যুবক৷ ইট ছোঁড়া হয় বদিউল আলমের বাড়িএবং মার্কিন রাষ্ট্রদূতের গাড়িকে লক্ষ্য করে৷ অভিযোগ, হামলাকারীরা রাষ্ট্রদূতের গাড়ির পিছনে ধাওয়া করে এবং বদিউল আলমের বাড়ির প্রধান দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে৷
[বাংলাদেশের শিশুরাই ভাল দেশ চালাতে পারে, ফেসবুকে সরব তসলিমা]
ঘটনায় প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন সুজন সম্পাদক৷ পুলিশি সহায়তার জন্য সহায়তা ফোন করেন হেল্পলাইন নম্বর ৯৯৯-তে৷ জানা গিয়েছে, খবর পেয়েই বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন মহম্মদপুর থানার পুলিশ কর্মকর্তা মহম্মদ রাজীব মিঞা৷ সমগ্র রাত ধরে এলাকায় চলে টহলদারি৷ ঘটনায় এখনও আতঙ্কিত সুজন সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদার ও গোটা এলাকা৷ তবে কোনও প্রতিক্রিয়া মেলেনি মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বের্নিক্যাটের৷
সর্বশেষ খবর
-
চার ঘণ্টার ম্যারাথন ফুটবল! এমবাপে জাদুতে আবহাওয়া ও ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স
-
পেনাল্টি মিসেও জোড়া গোলে মহানায়ক মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
-
‘আপনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলব’, মোদিকে আবেগঘন চিঠি শুভেন্দুর
-
সর্বকালের সেরা, ‘হ্যান্ড অফ গডে’র দিন বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি
-
বাজেটে বরাদ্দ ৫০ কোটি, প্রসার ঘটবে ভাষা-সংস্কৃতির, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মূল মানতার