সুকুমার সরকার, ঢাকা: শান্তিরক্ষা, নারীর ক্ষমতায়নে জোর-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার জন্য ঢাকায় এলেন রাষ্ট্রসংঘের (UN) শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স। শনিবার ঢাকায় এসে রবিবারই তিনি দেখা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Bangladesh PM Sheikh Hasina) সঙ্গে। একে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখছেন দু’জন। তবে ঢাকা থেকেই ল্যাক্রোইক্স শান্তিরক্ষা বিভাগের তরফে মন্ত্রী পর্যায়ের প্রস্তুতি আলোচনায় যোগ দেবেন।
শনিবার ঢাকা (Dhaka) পৌঁছে ল্যাক্রোইক্স টুইট করেন। জানান, ”রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের প্রথম প্রস্তুতিমূলক বৈঠকের জন্য এইমাত্র বাংলাদেশে এসেছি। শান্তিরক্ষায় (Peace keeping) কীভাবে নারীদের সংখ্যা বাড়ানো যায় এবং আমাদের মিশনগুলোতে কীভাবে তাঁরা সমস্ত দায়িত্ব পালন করতে পারেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর জন্য সদস্য রাষ্ট্রগুলি এবং অংশীদার-সহ সকলের প্রতিশ্রুতি প্রয়োজন।” ল্যাক্রোইক্সের ঢাকা আসার কথা ছিল রবিবার। তবে তিনি শনিবারই ঢাকা পৌঁছে রবিবার গণভবনে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
[আরও পড়ুন: ‘ঘুমিয়ে পড়ায় সিগন্যাল দেখতে পাননি চালক’, ওন্দার দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক রেলকর্তা]
রাষ্ট্রসংঘের মতে, শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সদস্য রাষ্ট্রগুলির জন্য শান্তিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা এবং এই কাজের প্রভাবকে শক্তিশালী করার জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আর সেই কাজে একত্রিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এই ঢাকা সফর এবং মন্ত্রী পর্যায়ের বৈঠক। এমনই মনে করছেন আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স।
[আরও পড়ুন: আদ্রায় তৃণমূল নেতা খুনে ‘পরদেশি শুটার’দের পথ চেনাল কে? তদন্তে SIT গঠন পুলিশের]
সর্বশেষ খবর
-
অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত! তল্লাশির নামে হাওড়ায় শিক্ষিকাদের ‘হেনস্তা’
-
তারাতলাকাণ্ডে ধৃত কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ
-
‘জোড়াফুলেই লড়ব’, প্রতীক-যুদ্ধে ঋতব্রতর ‘বাপের সম্পত্তি’র পালটা মমতাপন্থী সাংসদ কল্যাণের
-
ন্যাশনাল ক্রাশ! কেন ইচ্ছা থাকলেও বিয়ে করতে পারেননি প্রেসিডেন্ট মুর্মুর প্রাক্তন এডিসি ঋষভ?
-
তৃণমূলের প্রতীক কার, কালীঘাট ও ঋত শিবিরের বক্তব্য শুনে কোন সিদ্ধান্তের পথে কমিশন?