সুকুমার সরকার, ঢাকা: নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে ফের হিন্দু পরিবারের বাড়ি-ঘরে হামলা চালাল দুষ্কৃতীরা। এবারের ঘটনাও দেশের দক্ষিণ জনপদে। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৮নং শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের প্রচারের শেষদিন শুক্রবার রাত ৯টায় মধ্যজয়পুর গ্রামের আওয়ামি লিগ সমর্থক ভুইমালীর বাড়িতে হামলা, ভাঙচুর-লুঠপাট ও দোকানে অগ্নিসংযোগ করা হয়।
[ভারতকে গরিব দেশ বলে সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে Snapchat-এর CEO]
এ ঘটনায় অন্তত ১০ জন জখম হয়েছেন। গুরুতর জখম ৫ জনকে নাজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন চিত্তরঞ্জন মজুমদার (৬২), পরিতোশ মালি (৩৭), গীতা রানি ঢালী (৪২), কল্পনা মালি (৬৯) ও মানস বেপারি (২৪)। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, রাতেই এ ঘটনায় ১৭ জন ও অজ্ঞাত ৪০/৫০ জনকে আটক করা হয়েছে এবং ২ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ধৃতরা হল এনামুল বেপারি (২৬) ও সাইফুল বেপারি (২৮)। এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
[হিন্দু পড়ুয়াদের গোমাংস খাওয়ানোর অভিযোগ, ভাঙচুর চারুকলা কেন্দ্রের ক্যান্টিনে]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!