Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Bangladesh

পরকীয়ায় লিপ্ত হওয়ার শাস্তি, স্ত্রীর কোপে পুরুষাঙ্গ হারাল স্বামী!

নৃশংস হামলার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ১৯:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ১৯:২৩

options
link
পরকীয়ায় লিপ্ত হওয়ার শাস্তি, স্ত্রীর কোপে পুরুষাঙ্গ হারাল স্বামী! zoom

সুকুমার সরকার, ঢাকা: স্বামী বা স্ত্রী যিনি হোন না কেন, সঙ্গীর পরকীয়ার (Extra marrital affair) কথা শুনলে তেলেবেগুনে জ্বলে ওঠাই স্বাভাবিত। তাই তো স্বামী পরকীয়ায় লিপ্ত হয়েছে, এ কথা জেনেই স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলে দিলেন স্ত্রী। বাংলাদেশের (Bangladedsh)উত্তর জনপদ জেলা লালমনিরহাট সদর উপজেলার ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল। স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটেছে লালমনিরহাটে। আহত স্বামী অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, তিন বছর আগে পাশ্ববর্তী ইউনিয়নে পারিবারিকভাবে ওই দম্পতির বিয়ে হয়। এ দম্পতির ঘরে দু’ বছরের এক কন্যা সন্তান রয়েছে। গত কয়েক মাস আগেই স্ত্রী জানতে পারেন, স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছে। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। গত বুধবার রাতে দুই পরিবার বসে আপোষ, মীমাংসাও করেন। কিন্তু ভোরের দিকে স্ত্রী রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘুমন্ত অবস্থায় স্বামীকে এলোপাথাড়ি কোপাতে থাকেন স্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কেড়ে নেওয়া হতে পারে বঙ্গবন্ধু হত্যায় অভিযুক্ত জেনারেল জিয়ার ‘বীর উত্তম’ খেতাব]

স্বামীর চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভরতি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শাহ আলম জানান, ওই ব্যক্তির  অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্ত্রীকে আটক করা হয়েছ। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার জেরে প্রতিবেশীরা সকলে তটস্থ। 

[আরও পড়ুন: বাংলাদেশে ফের গুলির লড়াই, টেকনাফে নিহত ৩ রোহিঙ্গা দুষ্কৃতী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.