Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Woman castrates husband in Bangladesh

পারিবারিক অশান্তির জের, ধারাল অস্ত্রের কোপে স্বামীর যৌনাঙ্গ কাটলেন স্ত্রী

ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২২, ১৭:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২২, ১৭:২০

options
link
পারিবারিক অশান্তির জের, ধারাল অস্ত্রের কোপে স্বামীর যৌনাঙ্গ কাটলেন স্ত্রী zoom
ছবি: প্রতীকী
Advertisement

সুকুমার সরকার, ঢাকা: পারিবারিক অশান্তির জের। স্বামীর যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘুমন্ত অবস্থায় স্বামীর যৌনাঙ্গ সে কেটে নেয় বলেই অভিযোগ। বাংলাদেশের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঘটনা। এই ঘটনায় ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেশ কয়েক বছর আগে বছর তিরিশের মহম্মদ রিপনের সঙ্গে পঁচিশ বছর বয়সি ইশরাত শিলার বিয়ে হয়। বিয়ের পর বাংলাদেশের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজির সিআই খোলা এলাকার বাদশার বাড়ি ভাড়া নেন দু’জনে। সেখানেই চলছিল সংসার। অভিযোগ, মহম্মদ রিপণের মা অর্থাৎ নিজের শাশুড়ির সঙ্গে বিবাদে জড়িয়েছিল নাদিয়া। আর তার জেরে সিদ্ধিরগঞ্জ থানায় পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশে আর্থিক উন্নতির রাস্তা খুলে দিল পদ্মা সেতু, এবার মোংলা বন্দরে শুরু পণ্য রপ্তানি]

পারিবারিক বিবাদের জেরে বৃহস্পতিবার রাত থেকে দু’জনের অশান্তি হয়। স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটির মাঝে ঘুমিয়ে পড়েন মহম্মদ রিপন। আচমকা যৌনাঙ্গে যন্ত্রণা হতে থাকে তাঁর। ঘুম ভেঙে যায়। ঘরের আলো জ্বালান। দেখেন রক্তে ভেসে যাচ্ছে যৌনাঙ্গ। এরপর বুঝতে পারেন, ধারাল কিছু দিয়ে তাঁর যৌনাঙ্গ কেটে নেওয়া হয়েছে। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন।

অন্য ভাড়াটিয়ারা দৌড়ে আসেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। স্থানীয়রা রিপণের স্ত্রী নাদিয়া ইশরাত শিলাকে ধরে ফেলেন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশি জেরায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নেয় গৃহবধূ।

[আরও পড়ুন: ‘বেআইনিভাবে তৈরি হলে বাড়ি ভাঙা পড়বেই’, অর্পিতার ‘ইচ্ছে’ নিয়ে তদন্তের নির্দেশ ফিরহাদের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.