Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেমিককে কাছে পেতে মোক্ষম দাওয়াই, অন্য পুরুষের সঙ্গে রাত কাটিয়ে বিপাকে তরুণী

ব্যাপারটা কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২০, ১৮:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২০, ১৮:৫১

options
link
প্রেমিককে কাছে পেতে মোক্ষম দাওয়াই, অন্য পুরুষের সঙ্গে রাত কাটিয়ে বিপাকে তরুণী zoom
ছবি: প্রতীকী
Advertisement

সুকুমার সরকার, ঢাকা: প্রেমিককে বাগে আনতে অন্য পুরুষের সঙ্গে রাত্রি যাপন করে বিপাকে তরুণী। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামের। জানা গিয়েছে, এক যুবকের সঙ্গে প্রেম ছিল তরুণীর। কিন্তু তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হন তিনি। এমনকী ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন প্রেমিক। এমন অবস্থায় প্রেমিককে বাগে আনতে তরুণী যে কাণ্ড ঘটালেন তা অকল্পনীয়।

প্রেমিককে ফাঁসাতে চট্টগ্রামের ওই তরুণী ভ্যালেন্টাইনস ডেতে আর এক যুবকের সঙ্গে আবাসিক হোটেলে গিয়ে রাত কাটান। হোটেলে ঘর ভাড়া নেয়ার সময় তরুণী কৌশলে প্রেমিকের নাম-ঠিকানা ব্যবহার করেন। অন্য এক পুরুষের সঙ্গে রাত কাটিয়ে থানায় গিয়ে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগও করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, ওই তরুণীর সঙ্গে হোটেলে থাকা যুবকের নাম সজীব দাশ রুবেল (২৫)। তাঁকে গ্রেপ্তার করে গোটা ঘটনাটি জানতে পারে পুলিশ। চট্টগ্রামের কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ১৫ ফেব্রুয়ারি ওই তরুণী কামরুল হাসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। তাঁর অভিযোগ, একসঙ্গে চাকরি করতেন তাঁরা। গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে সম্পর্কে রয়েছেন তাঁরা। কিন্তু কামরুলকে বিয়ের কথা বললে তিনি এড়িয়ে যেতেন বলে অভিযোগ। এ বছর, ১৪ ফেব্রুয়ারি কামরুল স্টেশন রোডের একটি হোটেলে নিয়ে তাঁকে ধর্ষণ করে বলেও অভিযোগ তোলেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: স্বপ্নপূরণ বাংলাদেশের! মেট্রো রেলের প্রথম কোচ পৌঁছল ঢাকায় ]

এরপর ওই তরুণীর কাছ থেকে কামরুলের ছবি সংগ্রহ করা হয়। এছাড়া ওই হোটেল থেকে তরুণীর সঙ্গে রাত কাটানো যুবকের ভিডিও ফুটেজও সংগ্রহ করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, ১৪ ফেব্রুয়ারি ওই তরুণী কামরুল নয়, সজীবের সঙ্গে থেকেছেন। ফুটেজ দেখে মঙ্গলবার ইপিজেড এলাকা থেকে সজীবকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এই সময় ওই তরুণীকেও থানায় ডাকা হয়। তাঁরা দুজনেই স্বীকার করে নেন, ঘটনাটি সাজানো। কামরুলকে বাগে আনতেই এত সব কাণ্ড। বুধবার দু’জনই চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওসি জানান, জবানবন্দিতে সজীব বলেছেন, ওই তরুণী বিয়ে করতে বলায় কামরুল চাকরি ছেড়ে বাড়ি চলে যান। ১০ ফেব্রুয়ারি তরুণী কামরুলের বিরুদ্ধে ধর্ষণ মামলার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি স্টেশন রোডের হোটেলে গিয়ে রাত কাটান তাঁরা। এরপর রুবেল বাসায় চলে যান এবং মেয়েটি থানায় গিয়ে কামরুলের বিরুদ্ধে মামলা করেন। ঘটনায় পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে মেয়েটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

[ আরও পড়ুন: বাংলাদেশে সাড়ম্বরে পালিত মাতৃভাষা দিবস, শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন হাসিনার ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.