অতুলচন্দ্র নাগ, ডোমকল: ছিঁড়ে পড়ে থাকা হাইভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ১২টি শিয়ালের। মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদ বিশ্বাসপাড়ার মাঠ এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনায় ডোমকল বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বিরুদ্ধে গাফিলতিরও অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
হোসেন মণ্ডল নামে স্থানীয় এক যুবক ক্ষোভপ্রকাশ করে বলেন, “ডোমকল থেকে আমিনাবাদ হয়ে অম্বরপুর এলাকায় ৪ নম্বর ফিডারে ১১ হাজারের বিদ্যুৎ সরবরাহ হয়। আর ওই তার মাঝেমধ্যেই ঝুলে যায়। সে কথা বিদ্যুৎ দপ্তরের লোকেদের জানালেও সময়মতো ব্যবস্থা নেওয়া হয় না।” সঠিক সময়ে ব্যবস্থা নিলে এমন ঘটনা ঘটত না বলেও দাবি তাঁর। কৃষক নিজামউদ্দিন মণ্ডল জানান, “ভোরের দিকে মাঠে গিয়ে দেখি এক সঙ্গে বারোটা শিয়াল মরে পড়ে রয়েছে। যা দেখে চমকে উঠি। পরে কারণ খুঁজতে গিয়ে দেখি মাটিতে ছিঁড়ে পড়ে থাকা তার জড়িয়ে দুর্ঘটনা ঘটেছে।”
[আরও পড়ুন: লকডাউনের ঘোষণা শুনেই কী করেছিলেন? কলকাতায় এসে জানালেন রাজকুমার রাও]
শনিবার ভোরে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন এক কৃষক। তিনি প্রথম শিয়ালগুলির দেহ দেখতে পান। কাজে না গিয়ে তিনি তৎক্ষনাৎ এলাকায় ছুটে আসেন। স্থানীয়দের বিষয়টি জানান। এক কম্পিউটার দোকানদার বিদ্যুৎ অফিসে ফোন করেন। ৪ নম্বর ফিডার সংযোগ বিচ্ছিন্ন করান। ঘটনাস্থলে পৌঁছন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। ছেঁড়া তার সরিয়ে ফেলেন। তারপরে ডোমকল পুরসভার গাড়ি এসে মৃত ওই ১২টি শিয়ালকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যায়।
ওই ঘটনায় স্থানীয়রা ডোমকলের বিদ্যুৎ দপ্তরের কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন। ওই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের ডোমকল স্টেশন ম্যানেজারকে ফোন করলে তিনি ফোন ধরেননি। এদিকে, এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেন বনদপ্তরের কর্মীরা। বনদপ্তরের বহরমপুর বিভাগের এক আধিকারিক জানান, “ ঘটনাটি দুর্ভাগ্যজনক। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আরও সচেতন হওয়া দরকার।”
[আরও পড়ুন: ১১ বছরের উন্নয়নের খতিয়ান, জনসংযোগে এবার তৃণমূলের হাতিয়ার ‘হ্যান্ডবুক’]
সর্বশেষ খবর
-
বর্ষায় বেহাল রাস্তায় অ্যাম্বুল্যান্স দূর, হাঁটাই দুষ্কর! রোগীকে চটের বস্তায় ঝুলিয়ে হাসপাতালে পরিবার
-
সেবাশ্রয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা, জোর করে আনা হত লোক! অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি
-
টলিপাড়ার অচলাবস্থা কাটাতে অস্থায়ী কমিটি পাপিয়ার, ‘কনফেডারেশনের সঙ্গে বিজেপির সম্পর্ক নেই’, জানালেন শমীক
-
শেষ ষোলোয় উঠে মাঠেই নৌকো বাইলেন হালান্ডরা, ভাইকিং রো’র নেপথ্যে লুকিয়ে কোন ইতিহাস?
-
‘টাক লুকিয়ে সম্পর্ক, মরতে তো হবেই’! পুণে হত্যাকাণ্ডে ‘কদর্য’ মন্তব্য করে সাসপেন্ড ডেনটিস্ট