সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: কলকাতায় ভোটের (Kolkata Civic Polls 2021) আগে সংলগ্ন জেলা দক্ষিণ ২৪ পরগনা থেকে উদ্ধার ১৪ টি তাজা বোমা ও বোমা তৈরির সামগ্রী। বড় কোনও অপরাধ সংঘটিত করতেই কি বোমাগুলি বানানো হচ্ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে জোর তদন্ত শুরু করেছে সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার পুলিশ।
বুধবার সন্ধেয় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ঢোলাহাট থানার লক্ষ্মীনারায়ণপুরের পিয়াদাপাড়ার বাসিন্দা সাহিদ হোসেন পিয়াদার বাড়িতে চলছিল বোমা তৈরির কাজ। গোপনসূত্রে খবর পেয়ে সাব ইন্সপেক্টর অমর কুমার মল্লিকের নেতৃত্বে এক বিশাল পুলিশবাহিনী ওই বাড়িটিতে অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১৪ টি তাজা বোমা, স্টোনচিপস্, জং ধরা পেরেক, ভাঙা কাঁচ ও প্রচুর পরিমাণ বারুদ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি কালো রঙের মোটরসাইকেলও।
[আরও পড়ুন: ‘মাঠে নয়, পরীক্ষা দিতে আয়, মজুরি দিয়ে দেব’, স্কুলছুটদের কাছে আরজি শিক্ষকদের]
জানা গিয়েছে, আটদশজনের একটি দল ওই বাড়িতেই বোমা তৈরি করছিল। পুলিশ হানা দিতেই বাড়ির মালিক-সহ সকলে পালালেও পশ্চিম লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা সরোবর পিয়াদা ধরা পড়ে যায়। এই ঘটনায় বিস্ফোরক পদার্থ আইনের ৪ ও ৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক তাকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বড় কোনও অপরাধ সংঘটিত করতেই বোমাগুলি বানানো হচ্ছিল। সুন্দরবন পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পলাতক বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কী উদ্দেশ্যে ওই বোমাগুলি বানানো হচ্ছিল ধৃতকে জেরা করে তাও জানার চেষ্টা চলছে।
[আরও পড়ুন: চোরাই বন্দুক দিয়ে প্রেমিকের সঙ্গেই জীবন শেষ করার পরিকল্পনা! কাটোয়ার কিশোরীর কীর্তি ফাঁস]
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী