তারক চক্রবর্তী, শিলিগুড়ি: করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত গোটা দেশ। ব্যতিক্রম নয় বাংলার পরিস্থিতিও। তাই কার্যত লকডাউনের পথে হেঁটেছে রাজ্য প্রশাসন। এই পরিস্থিতিতে কোভিডবিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই চলল পার্টি। শিলিগুড়ির রেস্তরাঁয় চলা এই কাণ্ডে এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ।
৫জন যুবতী এবং ৯ জন যুবক-সহ মোট চোদ্দজন বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির (Siliguri) প্ল্যানেট মলের একটি রেস্তরাঁয় জড়ো হয়। সেখানে শুরু হয় পার্টি। কারও মুখে ছিল না মাস্ক। এমনকী কোভিডবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ১৪ জন শিলিগুড়ির একটি রেস্তরাঁয় পার্টি চলছিল। খবর পায় পুলিশ। তড়িঘড়ি ওই হোটেলে হান দেন উর্দিধারীরা। পুলিশ রেস্তরাঁর ভিতরে ঢুকে অবাক হয়ে যান পুলিশকর্মীরা। দেখেন ভিতরে বসেছে মদের আসর। ঘটনাস্থল থেকে ৫ জন যুবতী-সহ মোট চোদ্দজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে।
[আরও পড়ুন: বিজেপির নতুন অনেক বিধায়কই নিলেন না কেন্দ্রীয় নিরাপত্তা, কারণ নিয়ে ধন্দ]
পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, “খবর পাওয়ামাত্রই রেস্তরাঁয় হানা দেয় পুলিশ। পার্টি চলাকালীনই ১৪জনকে গ্রেপ্তার করা হয়। প্রচুর পরিমাণ মদের বোতল বাজেয়াপ্ত করা হয়।” কোভিডবিধি অগ্রাহ্য করে কীভাবে রেস্তরাঁয় পার্টির আয়োজন হল, এই ঘটনার পর উঠছে সেই প্রশ্ন। রেস্তরাঁর মালিকেরও খোঁজখবর নেওয়া হচ্ছে। ওই রেস্তরাঁর লাইসেন্স বাতিলের কথাও ভাবা হচ্ছে।
[আরও পড়ুন: বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ, এবার অর্জুন সিং ও তাঁর ভাইপোকে তলব সিআইডির]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর