বিষ মেশানো খাবার খেয়ে মৃত্যু পথকুকুরের! একটা দুটি নয়, একসঙ্গে ১৫টি কুকুরের মৃত্যু হয়েছে! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। কে বা কারা ওই বিষ মেশানো খাবার দিল সারমেয়গুলিকে? সেই প্রশ্ন উঠেছে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রশাসন দ্রুত এই ঘটনার কিনারা করুক, সেই দাবি উঠেছে।
সারমেয়দের বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ মাঝেমধ্যেই ওঠে বিভিন্ন সময়। পথকুকুরদের নির্মমভাবে মারধরের ঘটনাও সামনে আসে! ছাড়া হয় না শাবকদেরও। অবলা প্রাণীদের মেরে ফেলার ঘটনায় সরব হয় বিভিন্ন পশুপ্রেমী সংস্থা। এবার হাড়হিম করা ঘটনা ঘটল বনগাঁর নতুনগ্রাম এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকায় একাধিক সারমেয় আছে। এলাকার বাসিন্দারা তাদের খেতেও দেন। কিন্তু সেখানেই ঘটল এই মারাত্মক ঘটনা।
আরও পড়ুন:
দেখা যায়, রাস্তার পাশে একটি পোল্ট্রি ফার্মের পাশে কয়েকটি কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে। আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। স্থানীয়রা বাকি সারমেয়দের খুঁজতে গিয়ে রীতিমতো আঁতকে ওঠেন।
গতকাল, রবিবার রাতে খেতে দিতে গেলে কোনও সারমেয়কেই দেখা যায়নি। ডেকেও সাড়া মেলেনি। সন্দেহ হয় স্থানীয়দের। এই অবস্থায় রাতেই স্থানীয়রা খোঁজ নিতে বেরোন। তখনই ভয়াবহ ঘটনা দেখা যায়। দেখা যায় রাস্তার পাশে একটি পোল্ট্রি ফার্মের পাশে কয়েকটি কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে। আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। স্থানীয়রা বাকি সারমেয়দের খুঁজতে গিয়ে রীতিমতো আঁতকে ওঠেন। কারণ, ওই ফার্মেরই কাছাকাছি এলাকায় আরও কুকুরের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা জানাচ্ছেন, ওই এলাকার মোট ১৫টি কুকুরের মৃতদেহ উদ্ধার হয়েছে। সেগুলির মধ্যে একাধিক শাবকও আছে।
বনগাঁ থানায় দল বেঁধে স্থানীয়রা গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনগাঁ ডগ লাভার অ্যাসোসিয়েশনের সদস্যরা। আরও বেশ কিছু সারমেয় অসুস্থ হয়ে রয়েছে। সেগুলির চিকিৎসা শুরু হয়েছে। এখনও অবধি ১০টি কুকুরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে খবর। ওই এলাকায় খাবারও পড়ে থাকতে দেখা গিয়েছে। কিন্তু কে বা কারা এই জঘন্য কাজ করল?

কিসের জন্য এই অবলা প্রাণীদের সঙ্গে শত্রুতা? সেই প্রশ্ন উঠেছে। স্ট্রিট ডগ লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্য তন্ময় দাস বলেন, “প্রাথমিকভাবে আমরা যেটা বুঝতে পেরেছি কুকুরগুলিকে বিষ মাখানো খাবার খাওয়ানো হয়েছে। শাবকগুলিও মারা গিয়েছে। এখন পর্যন্ত ১৫ টি মৃত কুকুর আমরা দেখতে পেয়েছি। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে ১০টি কুকুরকে উদ্ধারের পর সুস্থ করার চেষ্টা চালাচ্ছি।” স্থানীয়দের দাবি, এভাবে অবলা জীবগুলিকে যে বা যারা হত্যা করল, পুলিশ-প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।
অবলাকে হত্যার নৃশংস মজা! বনগাঁ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত কুকুরের দেহগুলি বনগাঁ পশু হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কোথায় শওকত? ছেলেকে আটক করে হন্যে হয়ে খুঁজছে এনআইএ! তল্লাশি ভাইয়ের বাড়িতেও
-
‘শত্রু দেশ’কে হারিয়ে এশিয়ার সেরা! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা, ভাইরাল ভিডিও
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম