সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিম্নমুখী রাজ্যের কোভিড (COVID) গ্রাফ। একদিনে সংক্রমিত ১৮৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন রাজ্যের ১ জন। সুস্থতার হার ৯৭. ৬৭ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে আক্রান্ত ১৮৮ জনের মধ্যে ৬২ জন কলকাতার। ৩৯ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম ও দ্বিতীয় স্থানে এই দুই জেলা। এছাড়াও অন্যান্য প্রায় সব জেলা থেকেই এদিন কমবেশি আক্রান্তের হদিশ মিলেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৭৬, ৬২৩। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার এক বাসিন্দার। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০, ২৭৮।
[আরও পড়ুন: ভোটার তালিকায় দু’জায়গায় নাম তৃণমূল প্রার্থীর, কমিশন–বিজেপি আঁতাতের অভিযোগ ]
তথ্য অনুযায়ী একদিনে করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন ২৩৭ জন। তাঁদের মধ্যে ৬০ জন করে কলকাতা ও উত্তর ২৪ পরগনার। এছাড়াও অন্যান্য জেলার অনেক আক্রান্তই এদিন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। ফলে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৬৩, ১৮২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২০, ২৫৯ জনের।
সর্বশেষ খবর
-
কলম্বিয়ার কাছে হার ঘানার, নিজের দেশকে ‘বাঁচাতে’ পারলেন না ওঝা! শেষ ষোলোয় কার বিরুদ্ধে কে?
-
বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ! জেলায় জেলায় লাল সতর্কতা, উত্তাল হতে পারে সমুদ্র
-
গালওয়ান নিয়ে আপত্তিকর দৃশ্য! সলমনের ‘মাতৃভূমি’ নিয়ে জটিলতা, সেন্সর বোর্ডে আটকে ছাড়পত্র
-
মধ্যরাতে সালানপুরে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান! দগ্ধ কিশোর-সহ একই পরিবারের ৩
-
আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে মাস্টারস্ট্রোক! বিরোধীদের মূল আপত্তির জায়গাও উড়িয়ে দিচ্ছে কেন্দ্র?