Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Assam

অসম থেকে চিনে পাচারের ছক বানচাল, শিলিগুড়িতে ১১ কোটির হাতির দাঁত-সহ গ্রেপ্তার ২

ধৃতদের বাড়ি অসমে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১০, ২০২৩, ১৬:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১০, ২০২৩, ১৬:৩২

options
link
অসম থেকে চিনে পাচারের ছক বানচাল, শিলিগুড়িতে ১১ কোটির হাতির দাঁত-সহ গ্রেপ্তার ২ zoom

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: পরিকল্পনা ছিল অসমের কাজিরাঙা অভয়ারণ্য থেকে উত্তরপ্রদেশ, নেপাল হয়ে চিনে পাচারের। তবে তার আগেই হাতির দাঁত-সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। উদ্ধার হওয়া হাতির দাঁতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

জানা গিয়েছে, অসম থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসা রাজধানী এক্সপ্রেসের বি-৪ কামরা থেকে শনিবার রাতে ২ জনকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। তাঁদের কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয়েছে হাতির দাঁত। প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পেরেছেন, অসম থেকে দাঁতগুলো বেনারস, নেপাল হয়ে চিনে প্রবেশ করার কথা ছিল। তার আগেই শিলিগুড়ি স্টেশন দুজনকে ধরে ফেলেন গোয়েন্দারা।

Advertisement

[আরও পড়ুন: জমির পাট্টা, মাসিক ভাতা, বাড়ির তৈরির টাকা, উত্তরবঙ্গে চা শ্রমিকদের জন্য কল্পতরু মমতা]

রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক একদিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সোমবার তাদের ফের তাঁদের আদালতে তোলা হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সোলেমান খান, রতন গোয়ালা। তাঁদের দুজনের বাড়ি অসমের হজাই জেলায়। উদ্ধার হওয়া দাঁতগুলির ওজন ৭ কেজি ৩০০ গ্রাম। বনদপ্তরের দাবি, আন্তর্জাতিক চোরাচালান বাজারে কেজি প্রতি দেড় কোটি হিসেবে উদ্ধার হওয়া দাঁতের মূল্য ১০ কোটি ৯০ লক্ষ টাকা।

[আরও পড়ুন: কলকাতা ছুঁয়ে দার্জিলিংয়ে সাইবেরিয়ার জোড়া বাঘ! বিনিময়ে বিদেশ পাড়ি রেড পান্ডার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.