স্টাফ রিপোর্টার: কড়েয়া থেকে দুই শিশু অপহরণ কাণ্ডে গ্রেফতার হল তাদের মামা নীরজ ও প্রেমিকা খুশবু৷
অপহৃত দুই শিশুকে উদ্ধার করা হল শ্রীরামপুর থেকে৷ কড়েয়া থানাও শ্রীরামপুর থানার যৌথ অভিযানে ধরা পড়েছে তিন অপহরণকারী৷ আটক তিন অভিযুক্ত খুশবু, শাহজাহান ও নীরজ জেরায় তাদের অপরাধের কথা স্বীকারও করেছে৷
মূল অভিযুক্ত নীরজ সম্পর্কে শিশু দুটির মামা হয়৷ জেরায় নীরজ জানিয়েছে, নতুন ব্যবসা শুরু করবে বলে তার টাকার দরকার ছিল৷ কিছুদিনের মধ্যেই খুশবুর সঙ্গে তার বিয়ের পরিকল্পনাও ছিল৷ বিয়ের আগে নতুন ব্যবসা শুরু করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন৷ সে কারণেই হবু বউ খুশবুর সঙ্গে মিলে অপহরণের ছক কষে সে৷
গত শুক্রবার আচমকাই অনেকদিন পরে শিশুদুটির বাড়িতে আসে নীরজ৷ বিকেলে তাদের চকোলেট কিনে দেবে বলে ঘুরতেও নিয়ে যায়৷ পরিকল্পনা অনুযায়ী দোকানের পাশের গলিতে অপেক্ষা করছিল খুশবু৷ শিশুদুটিকে চকোলেট দিয়ে খুশবুর হাতেই তুলে দেয় সে৷ বাড়িতে ফিরে শিশুদুটির বাবাকে জানায়, অনেকক্ষণ আগেই তাদের বাড়িতে চলে আসতে বলেছিল৷ এদিকে শিশুদুটিকে নিয়ে শ্রীরামপুরে রওনা দেয় নীরজ-এর প্রেমিকা৷ সেখানেই শাহজাহান বলে এক যুবকের বাড়িতে আটকে রাখা হয় তাদের৷ এদিকে শিশু দুটি না ফিরতে কড়েয়া থানায় অভিযোগ দায়ের করা হয়৷ এর মধ্যেই মুক্তিপণের জন্য তিন লক্ষ টাকা চায় অপহরণকারীরা৷ শিশু দুটির বাবা জানায় এত টাকা দিতে তিনি অপারগ৷ তখন এক লক্ষ টাকা অপহরণ মূল্য চায় দুষ্কৃতীরা৷ এই ফোনের সূত্র ধরেই পুলিশ জানতে পারে শ্রীরামপুর থেকেই ফোন করছে অপহরণকারীরা৷ এরপরেই শ্রীরামপুর থানাকে জানানো হয় বিষয়টি৷ সন্দেহ হওয়ায় মামা নীরজকে আগেই আটক করে পুলিশ৷ পুরো বিষয়টি জানার পর হেফাজতে নেওয়া হয়েছে তাকে৷
সর্বশেষ খবর
-
হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন, চাওয়া হচ্ছে টাকা! পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক
-
‘লাশের রাজনীতি করতে ভালোবাসেন…’, হালিশহর প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মুকুল-পুত্র!
-
শান্তি বহু দূর! ইরানকে ‘শিক্ষা’ দিতে হরমুজে মার্কিন রণসজ্জা, প্রণালী ঘিরল ২০ ‘জলদানব’
-
শনির দশায় জেরবার সায়ন্তিকা! প্রেম জীবন নিয়ে নায়িকাকে কোন পরামর্শ জ্যোতিষীর?
-
গোল সেলিব্রেশনে লাফ দিয়ে সোজা টানেলে, চোট পেয়ে জানলেন গোল বাতিল! ভিডিও ভাইরাল