ধীমান রায়, কাটোয়া: ৭০০ গ্রাম হেরোইন-সহ সিআইডির জালে ধরা পড়ল দুই মহিলা মাদক পাচারকারী। মঙ্গলবার ভোটে কাটোয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে কাটোয়া স্টেশন রোডে সিআইডি ওই দুজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম কণিকা মণ্ডল (৩২) ও মর্জিনা বিবি (৪০)। তাদের কাছে দুটি থলি পাওয়া গিয়েছে। ওই থলিতে ছিল প্রায় ৭০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৭০-৭২ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে সোমবার গভীর রাতে ১০ জনের একটি তদন্তকারী দল কাটোয়ায় আসে। সিআইডি আধিকারিক সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই বাহিনীতে ছিলেন তিনজন মহিলা কনস্টেবল। তারা কাটোয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে রেল স্টেশনের আশপাশে অপেক্ষা করছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৪টে নাগাদ ডাউন কামরূপ এক্সপ্রেস থেকে নামে ওই দুই মহিলা। তারপর তারা হেঁটে স্টেশন রোডের কাছে আসে। তখনই তাদের ঘিরে ধরে সিআইডি ও পুলিশবাহিনী। ধৃতদের মধ্যে কণিকা মণ্ডলের বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙায়। মর্জিনা বিবি নদিয়া জেলার বেথুয়াডহরির বাসিন্দা। তারা মণিপুরের ডিমাপুর ও ইম্ফল থেকে ওই হেরোইন নিয়ে পাচার করছিল। সিআইডি সূত্রে জানা গিয়েছে ৭০০ গ্রাম মাদক বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে তারা কাটোয়ায় এসেছিল। সোর্স মাধ্যমে আগাম খবর ছিল সিআইডির কাছে। তার আগেই ধরা পড়ে যায় দুই মহিলা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাটোয়া এলাকাকে মাদক পাচারের একটি করিডর হিসাবে ব্যবহার করে পাচারকারীরা। ভাগীরথী পেড়িয়ে মুর্শিদাবাদ ও নদিয়া হয়ে বাংলাদেশে আফিম ও হেরোইন পাচারের টার্গেট নেয় মাদক পাচারকারীর দল। এনিয়ে পুলিশেরও বিশেষ নজরদারি থাকে কাটোয়ার ফেরিঘাটগুলিতে। তবে পুলিশের নজর এড়িয়ে কাজ হাসিল করে পাচারকারীরা। মঙ্গলবার বর্ধমান আদালতে তোলা হয় ধৃতদের। সিআইডি ওই দুজনকে ১৫ দিনের হেফাজতে চেয়ে আবেদন করেছে।
ছবি- জয়ন্ত দাস
সর্বশেষ খবর
-
ট্রাম্পের চাপে লাল কার্ড বাতিল, কিন্তু হ্যারি কেনদের আবেদন খারিজ ফিফার! বিশ্বকাপে ফের বিতর্ক
-
বদলার ম্যাচে নিষ্ফলা মরক্কো, এমবাপে-দেম্বেলে জোড়া ফলায় সেমিফাইনালে ফ্রান্স
-
বিশ্বজয়ের পাঁচ মাসেই পথ হারাল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের কাছেও সিরিজ হার শ্রেয়সদের
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের