Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Bangaon

নকল লটারির টিকিট নিয়ে পুরস্কার আনতে গিয়ে বিপত্তি! ২ যুবককে ‘গণধোলাই’ উত্তেজিত জনতার

অভিযুক্তদের আটক করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৪, ২০:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৪, ২০:০৫

options
link
নকল লটারির টিকিট নিয়ে পুরস্কার আনতে গিয়ে বিপত্তি! ২ যুবককে ‘গণধোলাই’ উত্তেজিত জনতার zoom
ছবি: প্রতীকী।

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: নকল লটারির টিকিট নিয়ে টাকা আনতে যাওয়াই কাল। দুই যুবককে বেধড়ক মার উত্তেজিত জনতার। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা উত্তর ২৪ পরগনার বনগাঁয়। অভিযুক্তদের আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, বনগাঁ থানার মতিগঞ্জ মোড়ে একটি লটারির দোকান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি লটারির টিকিট হাতে দুই যুবক দোকানে যান। তাঁরা পুরস্কার জিতেছেন বলে দাবি করেন। এর পরই ব্যবসায়ী দেখেন দুজনের টিকিটের নম্বর এক। তাতেই তাঁর সন্দেহ হয়। এর পরই তাঁদের জালিয়াতি হতে ধরে ফেলেন দোকানমালিক। উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে যুবকদের। খবর দেওয়া হয় পুলিশে। অভিযু্ক্তদের আটক করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: RG Kar কাণ্ড: নির্যাতিতার চার সহকর্মী-সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর শিয়ালদহ আদালতের]

সূত্রের খবর, অভিযুক্ত দুই যুবক দীর্ঘদিন ধরে এই ধরনের প্রতারণা করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ভুরিভুরি। একজনের বাড়ি বারাসত, অন্যজন গুমার বাসিন্দা। অভিযোগ, এর আগেও বনগাঁর বিভিন্ন দোকানে গিয়ে এহেন ঘটনা ঘটিয়েছে তারা। তবে এবার আর পরিকল্পনা ফলপ্রসূ হল না।

[আরও পড়ুন: ‘দেশজুড়ে বাড়ছে ধর্ষণের ঘটনা’, দ্রুত বিচার ও শাস্তির দাবিতে মোদিকে চিঠি মমতার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.