Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Suvendu Adhikari

অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

প্রায় ২ বছর পর কাজে যোগ দিয়ে কী বললেন শুভঙ্কর?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৮:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৮:৪৮

options
link
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু zoom
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

যৌথ সংগ্রামী মঞ্চের সঙ্গে প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আশ্বাস দিয়েছিলেন, আন্দোলেন সাসপেন্ডেস কর্মীদের কাজে ফেরানো হবে। কথা রাখলেন তিনি। কয়েকদিনের মধ্যেই কাজে ফিরলেন অভয়ার ন্যায় বিচার, সরকারি কর্মীদের অধিকার নিয়ে সরব হয়ে সাসপেন্ডেড শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রায় দু’বছর পর পশ্চিম বর্ধমানের কাঁকসা বিডিও অফিসে কাজে যোগ দিলেন তিনি। সহকর্মী এবং সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা ফুলের মালা পরিয়ে তাঁকে স্বাগত জানান। তাঁর এই প্রত্যাবর্তনে মনোবল বাড়ল সরকারি কর্মীদের।

এদিন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি নিজের জন্য আন্দোলন করিনি। রাজ্যের কর্মচারীদের অধিকার এবং অভয়ার ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছিলাম। তার জন্য অনেক অত্যাচার, অপমান এবং প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করিনি। আজ কাজে ফিরতে পেরে ভালো লাগছে।” অন্যদিকে শুভঙ্করের স্ত্রী চৈতি বন্দ্যোপাধ্যায় বলেন, “এই লড়াই খুব সহজ ছিল না। পরিবার হিসেবে আমাদেরও অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু আমার বিশ্বাস ছিল, সত্যের জয় হবেই। আজ সেই বিশ্বাসই সত্যি হল।”

Advertisement

যদিও চাকরিতে ফেরার আনন্দের মধ্যেও আন্দোলনের প্রসঙ্গ তুলে শুভঙ্কর স্পষ্ট করে দিয়েছেন, তাঁর লড়াই থামবে না। তাঁর কথায়, “অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। নেতা-মন্ত্রীরা যতটা দুর্নীতিগ্রস্ত তাঁর থেকেও দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকরা। কিন্তু অন্যায় হলে আমরা লড়াই করেছি লড়াই করব। কারণ আমরা কোন রাজনৈতিক দলের কেউ নয়। আমরা সরকারি কর্মচারী। কারণ সরকারি কর্মচারীদের সঙ্গে লড়াই করে কোনও সরকার টিকে থাকতে পারে না, এটাই তার জলজ্যান্ত উদাহরণ।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.